বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মোমের আলোয় কাজ করছিলেন
খলিফা উমর রাযিআল্লাহু আনহু
। এমন
সময় সেখানে আসলেন তার দুই
আত্মীয় ।
খলিফা তাড়াতাড়ি ফুঁ
দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন
।
অন্য
আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের
বসতে দিয়ে তাদের খোজখবর
নিলেন ।
কৌতুহল চাপতে না পেরে একজন
জানতে চাইলেন , আমাদের
দেখে কেন
আপনি আগের
মোমবাতি নেভালেন আর
নতুন একটি জ্বালালেন ?
খলিফা জবাব
দিলেন : আগের মোমবাতি ছিল
রাষ্ট্রের সম্পত্তি
থেকে কেনা । তোমরা যেহেতু
আমার
আত্মীয় , তাই তোমাদের
সাথে আমার
ব্যক্তিগত অনেক আলাপ হবে ।
আমার
নিজের কাজে জনগণের আমানত
থেকে আমি কিছু খরচ
করতে পারি না ।
তাহলে আল্লাহর
দরবারে আমাকে জবাবদিহি করতে হবে ।
তাই নিজের টাকায়
কেনা মোমবাতিটি তোমাদের
দেখে জ্বালালাম ।
এই জবাবে আত্মীয়রা হতভম্ব
হলেন ।
তারা এসেছিলেন আত্মীয়তার
খাতিরে বিশেষ কোন
সুবিধা পাওয়া যায় কি না ,
সেই
অনুরোধ করতে । কিন্ত্ত
সামান্য
মোমবাতি নিয়ে খলিফার এত
বিবেচনা ও
সতর্কতা দেখে নিজেদের
প্রস্তাব জানাতে তারা আর
সাহসই
করলেন না ।
এই ছিল
সাহাবায়ে আজমাঈনদের
তাকওয়া।
আল্লাহ
তায়ালা আমাদেরকে সাহাবায়ে কেরামদের
মত ঈমান দান করুন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now