বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"""ঘুমন্ত সুন্দরী"""

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rakib khan (০ পয়েন্ট)

X অনেক কাল আগে এক দেশে ছিলেন এক রাজা আর রানী। তাঁরা একে অন্যকে খুব ভালবাসতেন, কিন্তু একটি জিনিসের অভাবে তারা পুরোপুরি সুখী হতে পারেননি, রাজা রানীর কোনও সন্তান ছিল না। একদিন রানী নদীর পাড়ে বেড়াতে বেড়াতে ভাবছিলেন, আমার কোলে যদি একটা বাচ্চা থাকত তবে আমি আর কিছু চাইতাম না। আর ঠিক তক্ষুণি জলের ভিতর থেকে লাফ দিয়ে একটা ব্যাঙ পাড়ে উঠে এল। রানীর দিকে তাকিয়ে মানুষের গলায় ব্যাঙটা বলল- তোমার ইচ্ছা পূরন হবে রানী। এক বছরের মধ্যেই তোমার একটি ফুটফুটে মেয়ে হবে। ব্যাঙের কথা শুনে রানী তো মহাখুশি। আর সত্যি সত্যিই এক বছরের মধ্যে রানীর একটি সুন্দর মেয়ে হলো,যে দেখল সেই বলল,"এমন সুন্দর বাচ্চা সে আগে কখনও দেখেনি।" রাজামশাই তো মহাখুশি,তিনি ঠিক করলেন মেয়ের নামকরণ উৎসবে একটা বিরাট ভোজ দেবেন। কাছের, দূরের নানা রাজ্যের রাজা-রানী সবাইকে নেমন্তন্ন করা হলো। রাজ্যের পরীদেরও নেমন্তন্ন করা হলো,কিন্তু এখানে একটু মুস্কিল দেখা গেল। রাজ্যে ছিল তেরজন পরী। কিন্তু রাজার বাড়িতে ছিল মাত্র বারোখানা সোনার থালা, কাজেই একজনকে বাদ দিয়ে বাকি বারোজন পরীকে নেমন্তন্ন করলেন রাজামশাই। ভোজটা চমৎকার হলো। সবাই ভাল ভাল পোশাক পড়ে এল, কত রকমের ভাল ভাল খাবার খেল সবাই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১১ জন


এ জাতীয় গল্প

→ """ঘুমন্ত সুন্দরী"""২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now