বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক গ্রামে এক মহিলা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X ১এক গ্রামে এক বিধবা, দরিদ্র মহিলা বাস করতো। তার একটা ছোট্র ছেলে ছিলো। এখানে সেখানে কাজ করে, এমনকি মাঝে মাঝে ভিক্ষা করেও মহিলাটি তার সন্তানটিকে লেখাপড়া করিয়ে মানুষ করতে থাকে। মহিলাটির অনেক স্বপ্ন, তার ছেলেটা যেনো মানুষের মতো মানুষ হয়। এভাবেই চলছিল। মহিলাটির ছোট্র ছেলেটি আজ অনেক বড়। সে অনেক বড় চাকরি করে। মহিলাটি প্রায় বৃদ্ধা হয়ে এসেছে। একসময় বৃদ্ধা মহিলার ছেলেটি বিয়ে করে। এভাবেই চলছিল। আরও কিছুদিন যাওয়ার পর বৃদ্ধা মহিলাটির একটা নাতি হয়। সে তার নাতিকে খুব ভালবাসতো। বৃদ্ধ মহিলার নাতিটির বয়স তখন ৭-৮ হবে। আর মহিলাটি তখন খুব বৃদ্ধা। নিজে চলাফেরা করতে কষ্ট হয়। এসব দেখে একদিন বৃদ্ধার ছেলের বউ তার ছেলেকে বলল," তোমার মাকে আমি সেবা করতে পারবো না। তুমি কি করবে করো।" বৃদ্ধার ছেলে তখন বাজার থেকে একটা ঝুড়ি নিয়ে আসে। আর তারা পরিকল্পনা করে, বৃদ্ধাকে এই ঝুড়িতে করে জঙ্গলের মাঝে ফেলে দিয়ে আসবে। বাবার এই পরিকল্পনা বৃদ্ধার নাতি টা শুনতে পায়। পরদিন বৃদ্ধার ছেলেটি, বৃদ্ধাকে গিয়ে বলল, "মা চল তোমাকে নিয়ে আজ একযায়গায় ঘুরতে যাবো।" বুড়িটি উত্তর করল, - কিন্তু বাবা আমি যে হাটতে পারিনা। - মা আমি তোমার জন্য একটা ঝুড়ি নিয়ে আসছি। এটাতে করে তোমাকে নিয়ে ঘুরতে যাব। - বৃদ্ধা মহিলাটি একটি মুচকি হাসি দিয়ে বলে, ভেবেছিলাম স্বামীর এই ভিটা হতে লাস হয়ে বের হবো। সেটাতো আর হচ্ছে না। কিন্তু আমার এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে তোমার জন্য। আমাকে মাথায় করে জঙ্গলে ফেলে আসতে তোমাকে কি কষ্টটাইনা করতে হবে। মায়ের এমন কথা শুনে হঠাত্ বুকটা কেপে উঠে ছেলেটার। তারপরও পাষন্ডের মতো সে বুড়িকে ঝুরিতে ভরলো। তারপর মাথায় করে নিয়ে চললো জঙ্গলে ফেলে আসতে। বাড়ির সীমানাটা, না পেরুতেই বুড়ির নাতিটা তার বাবা কে ডেকে উঠে। - বাবা আসার সময় ঝুড়িটা নিয়ে এসো। - কেনো রে বাবা? - তোমরা যখন বৃদ্ধ হবে তোমাদের জঙ্গলে ফেলে আসতে হবেনা। তখন আবার নতুন ঝুড়ি কিনে টাকা নষ্ট করার দরকার কি? ছেলের কথা শুনে হাত পা গুলি থর থর করে কাপতে থাকে বৃদ্ধার ছেলের। তারপর সাথে সাথে মা কে ঝুড়ি থেকে নামিয়ে মায়ের পা ধরে কান্না করে দেয় ছেলেটি। মা বলে কথা। বুড়ি মাও তার ছেলেকে সাথে সাথে মাপ করে দেয়। মোরাল:- শুধু মা নয়, আজ আপনার পাশের যে অসহায় মানুষটাকে আপনি কষ্ট দিচ্ছেন, অবহেলা করছেন, মনে রাখবেন তেমনি একটা অসহায় জনক অবস্থা আপনার হতেও খুব সময় লাগবে না। So একটু চিন্তা করেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now