বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আল্লাহ্ কবরের জবান খুলে দিলেন।

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X হজরত ফাতিমা (রাঃ) এর ইন্তেকালের পর তাঁর লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন। হজরত আলী (রাঃ) ও শিশু হাসান ও হোসাইন (রাঃ) । . হজরত আলী ভাবছিলেন যে, খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হজরত আবু জর গিফারী (রাঃ) এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন । . হজরত আলী প্রশ্ন করলেন, "আমি তো কাউকে জানাইনি,আপনি জানলেন কিভাবে? "হজরত আবু জর গিফারী (রাঃ) বললেন, "আমি আল্লাহর রসুল (সঃ) কে সপ্নে দেখেছি । তিনি বললেন,হে আবু জর! আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব। তুমি গিয়ে একটু ধর । . "হজরত আবু জর গিফারী (রাঃ) কবরের কাছে গিয়ে বললেন, "হে কবর, আজ তোমার মধ্যে কে আসছে জান? দো জাহানের বাদশাহের মেয়ে,হজরত আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতের সর্দারনী, খবর্দার বেয়াদবি করোনা । . "আল্লাহ্ কবরের জবান খুলে দিলেন। কবর বলল, "আমি দো জাহানের বাদশাহের মেয়েকে চিনিনা, হজরত আলীর স্ত্রীকে চিনিনা,হাসান হোসাইনের মাকে চিনিনা, জান্নাতের সর্দারনীকে চিনিনা, আমি শুধু চিনি ঈমান আর আমল।" . একটু চিন্তা করেন যদি নবী (সঃ) এর আদরের মেয়ে যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে । তার জন্য কবর এমন হয় তা হলে আমরা কিসের আশায় কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এতো গাফেল (ভুলে) আছি। . আল্লাহ আমাদের ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাবার তওফীক দান করুন।। আমিন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now