বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার ভাইপো বালাই_তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সূরগুলোই হয়েছে প্রবল।ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস,নড়েচড়ে বেড়ানো নয়।পুবদিকে আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাড়ায়,ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবন অরন্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে;ঝমঝম করে বৃষ্টি পড়ে,ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ।ছাদের উপর বিকেলবেলাকার রোদদুর পড়ে আসে,গা খুলে বেড়ায়;সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়।মাঘের শেষে আমের বোল ধরে,তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে,একটা কিসের অব্যক্ত স্মৃতিতে,ফাল্গুনে পুষ্পিত শালবনের মতই ওর অন্তর প্রকৃতিটা চার দিকে বিস্তৃত হয়ে ওঠে,ভরে ওঠে,তাতে একটা ঘন রঙ লাগে।তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে,যা কিছু গল্প শুনে সব নিয়ে জোড়াতোড়া দিয়ে;অতি পুরানো বটের কোটরে বাসা বেধে আছে যে এক জোড়া অতি পুরানো পাখি,বেঙ্গমা বেঙ্গমী,তাদের গল্প।ঐ ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না।তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়।ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলাম।***বাকিটার জন্য অপেক্ষা করুন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now