বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নকল

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X ঢাকা থেকে ইন্সপেক্টার এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে....অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক দাঁড়িয়ে গেলেন। : পরিদর্শক: - আমাদের দেশের রাষ্ট্রপতি কে..? : ছাত্র: শেখ হাসিনা, স্যার। : পরিদর্শক: আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্ট কে? : ছাত্র: ফেসিডেন্ট, খালেদা জিয়া, চার। : পরিদর্শক: তুমি ক্লাস এইটে উঠলা কেমনে?? আমি তোমার নাম কেটে দিবো। : ছাত্র: আমারতো স্কুলের খাতায় নামই নাই, আফনি কাটবেন কি?? : পরিদর্শক: তার মানে? : ছাত্র: আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে আইছিলাম, স্যারে কইলো, তোরে বিশ টিয়া দিমু, তুই ক্লাসে বইবি। : পরিদর্শক (খুব রেগে): ছি: মাস্টার সাহেব, আপনাদের লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যাবসা, আমি আপনার চাকুরী খেয়ে ফেলবো। : ক্লাস শিক্ষক: কাকে ভয় দেখান, আমি মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার, মাস্টার সাহেব আমারে কইলো শহর থেকে এক বেঠা অইবো, আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইয়া থাকবি। : পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে): আপনি হেড স্যার? : প্রধান শিক্ষক: জ্বী, কোন সমস্যা?? : পরিদর্শক: আপনাদের লজ্জা করে না, নকল ছাত্র-শিক্ষক দিয়ে ক্লাস চালান।। : প্রধান শিক্ষক: দেখুন আমার মামা এই স্কুলের হেড স্যার, উনি জমি বেচা-কেনার দালালি করেন, কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন, আমারে কইলো ইন্সপেক্টার আইলে তার হাতে এই এক হাজার টাকার বান্ডেলটা দিয়া দিস ..... : পরিদর্শক: এই যাত্রায় আপনারাও বেঁচে গেলেন, আসলে আমার মামা ইন্সপেক্টার, ঠিকাদারির কাজ ও করেন, টেন্ডার সাবমিট করতে সিটি কর্পোরেশনে গেছেন, আমাকে বললো তুই আমার হয়ে পরিদর্শন করে আয়.... : : শিক্ষানীয়: বর্তমান আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৩ জন


এ জাতীয় গল্প

→ আশ্চর্য ফোনকল
→ রেসলিং আসল না নকল?
→ নকল বউ
→ ,আসল নকল
→ নকল মানুষ
→ নকল ডাক্তার!
→ নকল বৌ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now