বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সবচেয়ে মজা হয়েছে ৯ম-১০ম শ্রেনিতে। বেশিরভাগ অনুষ্ঠানে আমি কবিতা নিয়ে না হয় বক্তৃতায় অংশ নিতাম। teachers'day তে পুরো অনুষ্ঠান সাজানোর দায়িত্ব থাকত আমার,এ্যানি,নাঈম ও অভির। সহকারি হিসেবে কয়েকজন ছিল। খুব মজা করেছিলাম। আমাদের performance এ প্রধান শিক্ষক সহ সকলে প্রশংসা না করে পারলেন না। এরপর গুরুত্বপুর্ন সব কাজ আমাদের ওপরেই আসত। প্রশংসাও পেয়েছি খুব। জিতেছি অনেক পুরস্কার। আমার কিছু কাছের বন্ধু্ ছিল। আমরা যেখানে থাকতাম হাসির রোল পড়ে যেত।
আমাদের ক্লাস ছিল দোতলার এক কর্নারে। টিফিনের ঘন্টা পড়লেই চিন্তায় থাকতাম কারা আগে বারান্দা দখল করবে। লাইব্রেরি থেকে কে আগে ভাল বইটা নিতে পারে সেই চেষ্টায় থাকতাম। সবাই wait করতাম সমাজ ক্লাসটার জন্য। প্রায় প্রতিদিনই কুইজ প্রতিযোগিতা থাকত। ছেলেরাvsমেয়েরা। সবসময় আমরাই জিততাম। একবার মাত্র ওরা জিতেছিল। তবু ওদের উৎসাহের কমতি ছিল না। বলত-এক মাঘে শীত যায় না।
আমরা আসলে একটা পরিবারের মত ছিলাম। কখনো কারও সাথে ঝগড়া করা আমাদের সাথে যেত না। কিন্তু পরীক্ষার পর একেকজন একেক কলেজে চান্স পেয়েছি। জানিনা এমন আনন্দ সেখানে আর কেউ পাব কিনা!"!!!!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now