বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গাড়িটা কার

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X গল্পটা নব্বই-এর দশকের। আমার বড় ছেলে তখন মতিঝিলের এক স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। মাঝে মাঝে অফিস থেকে একটু আগেই বের হয়ে যেতাম। অফিসের গাড়িতে করে তাকে স্কুল থেকে বাসায় নিয়ে যেতাম। একদিন ছেলে বেশ চিন্তিত মুখে গাড়িতে উঠলো। “কি হয়েছে বাবা?” প্রশ্ন করলাম আমি। “আমার একটা বন্ধু আছে, বুঝেছো?” ছেলে চিন্তিত মুখে বললো। “কি হয়েছে তোমার বন্ধুর?” “ও আমাদের গাড়ী দেখে প্রশ্ন করেছিল গাড়িটা কার, আমি বলেছি গাড়িটা আমার বাবার। ও শুনে কি বললো, বাবা জানো?” আমার মাথার ভেতর অনেক কথাই ঘুরছিলো। ভাবলাম এখন থেকে রিকশায় আসবো। বাচ্চাদের মন খারাপ করে কী লাভ? “ও কি বললো বাবা শোনো না!” আমার ছেলে তখনও বলে যাচ্ছিলো। “ও বললো আমার ইচ্ছা আমি একদিন অনেক বড় হব আর নিজে এরকম একটা গাড়িতে করে তোমাকে স্কুল থেকে নিতে আসবো!” আমি ছেলের মুখের দিকে তাকিয়ে হাসতে লাগলাম। “ও কি আসলেই আসবে বাবা আমাকে নিতে? খুব মজা হবে না?” ছেলে উৎসাহ নিয়ে বলতে লাগলো। আমি হো হো করে হেসে দিলাম। বললাম, “হ্যাঁ বাবা, আসবে। অবশ্যই আসবে।”


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now