বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
খুনে
.......
-'এই যে ব্রাদার, লাইটার হবে?'
রাত এগারোটায় নির্জন রাস্তায় যেতে যেতে এরকম কোনো প্রশ্ন শুনলে অনেকেই ভয় পেয়ে যেতে পারে। তবে অামি ভয় পেলাম না। পাশের লোকটাকে লাইটার এগিয়ে দিলাম।
-'ব্রাদার কি সিগারেট খান?'লাইটার ফেরত দিতে দিতে জিজ্ঞেস করল লোকটা। মনে হচ্ছে বেশ কিছুক্ষণ জ্বালাবে অামাকে।
-'না।সিগারেট খাওয়া অমার কাছে সময় অার অর্থের অপচয়।' দৃঢ় কন্ঠে বললাম।
-'একটা টান দিয়েই দেখুন না। এই পরিবেশে সিগারেট টানার একটা অালাদা মজা অাছে।'বলে অাগন্তুক পকেট থেকে একটা সিগারেট বের করে দিল। অন্য কেউ হলে নেয়ার অাগে দশবার ভাবত। কিন্তু অামি নির্দ্বিধায় নিয়ে সেটা ধরিয়ে টানতে লাগলাম। কেন যেন মনে হচ্ছে লোকটা চোর ছ্যাঁচড় বা ছিনতাইকারী টাইপের কেউ না।
-'ব্রাদার এত রাতে বাইরে কেন? বাসায় ফিরতে দেরি?'
-'না। এমনি ঘোরাঘুরি করছি। হাঁটার জন্য পরিবেশটা ভালো।'
-'এমনি বের হয়েছেন? খবর শোনেন নি? একটা পাগল যে বের হয়ে এখন অারামসে ঘোরাঘুরি করছে?'
-'হ্যা, শুনেছি।'
-'সাংঘাতিক ঘটনা! অামিও এত রাতে বের হতাম না। অফিসে একটু লেট হয়ে গেল। রাস্তায় অাপনাকে দেখে ভয়টা একটু দূর হল। এত কথা বলছি দেখে মনে করবেন না অামি বাচাল। ভাবলাম একসাথে গল্পগুজব করতে করতে সময় অার ভয় দুটোই কেটে যাবে।'
-'সমস্যা নেই। অামারও একা হাঁটতে ভালো লাগছিল না।'
এই এলাকায় একটা মানসিক পুনর্বাসন কেন্দ্র অাছে। শুধু নামেই। সবাই জানে এখানে শুধু প্রচণ্ড ভায়োলেন্ট মেন্টাল পেশেন্টগুলোকে এখানে কেবল রেখে দেয়া হয়। কোনো চিকিৎসা হয় না। কাল রাতে সেখান থেকে একটা রোগী পালিয়ে গেছে। একে সাইকো বলাই ভালো। এ নাকি মানুষ খুন করতে ওস্তাদ। এমনিতে স্বাভাবিক। কিন্তু কোনোভাবে একা কোনো মানুষ পেলে ঠাণ্ডা মাথায় মেরে ফেলে। এর মানুষ পুড়িয়ে মারার রেকর্ড বেশি। সম্ভবত এ অাগুন খুব পছন্দ করে। এই রোগী পালিয়ে যাওয়ার পর থেকে লোকজন এক রকমের অাতঙ্কের মধ্যে রয়েছে। সাইকোটাকে খুঁজে বের করার জন্য দশ হাজার টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ ভয়ে অার টাকার লোভ করে নি।
-
-
অন্ধকারে অামরা দু'জন অাগন্তুক পাশাপাশি হাঁটছি। অামার মনে হল এনার অামার জিজ্ঞেস করার কথা ছিল। সম্ভবত এ লোক বোকাসোকা ধরনের। লোকটা অামাকে জিজ্ঞেস করেছিল অামি সিগারেট খাই কি না। কিন্তু এটা জিজ্ঞেস করে নি যে সিগারেট খাই না তারপরও লাইটার নিয়ে কেন ঘুরছি। ভাগ্যিস জিজ্ঞেস করে নি! অামি অাবার মিথ্যা বলতে পারি না! এসব ভাবতে ভাবতে পকেট থেকে অাবার লাইটারটা বের করলাম। সাথে বের করলাম কেরোসিনের বোতল....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now