বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পায়ে ব্যাথা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X পায়ে ব্যাথা পাওয়া সও্বে ও আমি বেশ ভাল ভাবে হাটার চেষ্টা করছি।যাতে আলিশা বুঝতে না পারে আমার পায়ে কিছু একটা হয়েছে।ও বসে বসে বইয়ের দিকে এক নজরে তাকিয়ে আছে।আমি আসছি হয়ত খেয়াল ও করেনি।তবুও আমি পায়ে ব্যাথা পাওয়া সও্বে ও বেশ স্বাভাবিক ভাবে হেটে ওর সামনে এসে দাড়ালাম।ও বইয়ের দিক থেকে মুখটা তুলে আমার দিকে তাকিয়ে বইগুলো ব্যাগে রেখে চোখ গুলো তালের মত করে বলল। . -এই প্রচন্ড রোদের মধ্যে তোমাকে হেটে কে আসতে বলেছে।সাথে ছাতা নিয়ে আসতে বলেছিলাম না? -আনতে ভুলে গেছিলাম। -ভুলে'ই ত যাবে।আমি কিছু বলতে ত তোমার মনে'ই থাকে না।আর তোমার পায়ে কি হয়েছে? -কই কিছু নাত! -আমি চশমা পড়লে কিন্তু কানা নয়।আমি ত এই মাত্র দেখলাম তুমি একটু বেকিয়ে হাটছ? -না আসার সময় একটু ব্যাথা পেয়েছি। -চুপ একদম মিথ্যা বলবেনা।তুমি কি মনে কর আমি কিচ্ছু জানি না।নিশ্চয় ফুটবল খেলেছ তাই না? - না আসলে -আসলে কি হু তোমাকে ফুটবল খেলতে নিষেধ করে ছিলাম না।আমার কথা ত তোমার কাছে কথা'ই মনে হয় না।আর কোনদিন দেখি যে ফুটবল খেলেছ তাহলে আমি নিজে'ই গিয়ে পা ভেঙে দিয়ে আসব। -তখন তোমারি কষ্ট বাড়বে? . এটা বলে আমি হাসতে লাগলাম।আমার হাসি দেখে ওর রাগটা আর ও বাড়তে লাগল।আমি চাই ও আর ও রাগুগ।রেগে গিয়ে ওর মুখে লাল আভা ধারণ করুক।কারণ এতে ওকে বেশ সুন্দর দেখায়।আর এ সুন্দর দৃশ্যটা আমি মিস করতে চাই না।কিছুক্ষন পর ও নিজেকে শান্ত করে আমার দিকে তাকিয়ে বলল। . -ডাক্তার কাছে গিয়েছিলে?মেডিসিন নিছ? -হু -আমি জানি তুমি গিয়েছ কিনা!!চল আমার সাথে আবার চল। -আরে আমি গেছি ত। -গেলে ও আমার সাথে আবার চল। . আমি যেতে না চাইলে ও।আলিশা আমার হাত ধরে বেশ টেনে'ই নিয়ে যাচ্ছে।আমি জানি এর জন্য ও আমাকে বেশ বকলে ও।এটা নিয়ে আমার চেয়ে ওর টেনশন বেশি হবে।আর এই ছোট ছোট ভুল গুলো আমি ইচ্ছা করে'ই করি।যাতে ও আমার উপর রাগ করে।ভালবাসার ক্ষেত্রে এই ছোট ছোট ভুল,রাগ,অভিমান,শাসন গুলো ভালবাসার মাত্রাকে আর ও বাড়িয়ে দেয়।আর এগুলা ছাড়া ভালবাসা বেশ বেমানান। . লিখা: Md Mobinul Islam Nill (রক্তাক্ত লেখক হিমু)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now