বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকতাড়ুয়া-৩/৪

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X একদল আলির চায়ের দোকানে এসে বসে । নিজেদের মধ্যে কিছু কথা বলতে চায় । অন্য দল আহাদ মুন্সির দলে । মিলিটারির ক্যাম্পের পাশে ঘোরাফেরা করে । আকস্মিকভাবে ও চেচিয়ে ওঠে,যুদ্ধ,যুদ্ধ! মানুষ যখন দুভাগ হয়ে যায় তখন তার মধ্য দিয়ে যুদ্ধ নামের নদী বইতে থাকে । এখন থেকে ওর নাম যুদ্ধ । ও নিজের ভেতরে জোশ অনুভব করে । একছুটে বড় সড়কের ধারে আসে । আর একছুটে নদীর ধারে যাওয়ার সময় মুখোমুখি হয় আহাদ মুন্সির । ও বিনীত ভঙ্গিতে হাত উঠিয়ে বলে,স্লামালেকুম,চেয়ারম্যান সাহেব । আহাদ মুন্সি বিগলিত হেসে ওর মাথায় হাত বুলিয়ে দেয় । ছেলেটির সরল চেহারা দেখে তার মায়া হয় । হাসিমুখে জিজ্ঞেস করে,তোর নামটা যেন কী রে? মনে করতে পারছি না । আমার নাম যুদ্ধ । যুদ্ধ? আহাদ মুন্সির চোখ কপালে ওঠে । বলিস কি? তুই কি পাগল নাকি? পাশে দাড়ানো লোকটি ঝটপট বলে,হ্যা,হুজুর একদম পাগল । আরেকজন বলে,চলেন চেয়ারম্যান সাহেব,ওটা তো একটা পাগল পোলা । ওই যে কলেরায় ওর মাবাবা সব মরেছে না! একরাতে সব শেষ । তারপর থেকেই ওর মাথার ঠিক নাই । আহা রে,আসিস আমার বাড়িতে । গরু চরানোর কাজ দেব । পেটেভাতে থাকবি । কিন্তু একটা কথা,চেয়ারম্যান সাহেব.. কী? কিছু বলবি? টাকা দিতে পারব না,বাপু। আমার পকেটে এখন টাকা নাই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now