বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঝগড়া—সুপণ শাহরিয়ার

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X তার সাথে অন্তত একবার ঝগড়া হয় প্রতিদিন আমার। আমার অনিয়ম জীবন, এলোমেলো চলাচল নিয়ে তার চোখরাঙানীর শেষ নেই। কে জানে— কোন চোখে দেখে সে আমায়! আজ ভোরে ভোরেই পড়লো তার টোকা। তখন ঠিক ৫টা ২৫ বাজে। বললো, ‘এতো ভোরে!’ বলে দিলাম সত্যি কথাটাই— ‘৩টায় ঘুম উধাও। আর ফেরে নি।’ ‘ওহ্।’ কেনো যেনো তার সবকিছুতেই কৈফিয়ত চাই। বললো, ‘তো উধাও হলো কেনো?’ নির্লিপ্তভাবে বললাম, ‘জানি না তো।’ আবার তার কৈফিয়ত তলব— ‘এটা কেমন!’ আমার পুনশ্চ নির্লিপ্ততা— ‘কী জানি!’ এবার তার অভিযোগ— ‘আপনারই তো জানার কথা।’ এবার আমি বিরক্ত। বললাম, ‘কেনো?’ বললো, ‘আপনার সমস্যা।’ বললাম, ‘কী সমস্যা?’ বললো, ‘রাতবিরেতে ঘুম উধাও। আর না ফেরা।’ হঠাৎ তাকে পরাস্ত করা ইচ্ছেটা জেগে উঠলো। উল্টোপাল্টা যুক্তি দিয়ে তাকে পরাস্ত করার উদাহরণ আমার আছে। কাজটা করে বেশ আনন্দ পাই আমি। সে হয়তো কষ্ট পায়। বললাম, ‘এটা তো ঘুমের সমস্যা। আমার প্রতি তার কোনো দায়িত্বজ্ঞান নেই। হয়তো আর কারো কাছে যায়। পরকীয়া-টিয়া কিছু করে। সে পাপও তার। আমার পাপ বা সমস্যা কোথায়?’ সে ঠাণ্ডাভাবে বললো, ‘আচ্ছা। তো ঘুমটা কার?’ সহজেই বলে দিলাম— ‘আমার।’ বললো, ‘তবে সমস্যাও আপনার। কেনো যাবে সে অন্যের কাছে? কেনো করবে অন্যের সাথে ইটিশপিটিশ?’ কেনো যেনো উল্টোপাল্টা কিছু মাথায় আর এলো না। বুঝলাম, এই বেলা পারবো না। সিদ্ধান্ত নিলাম, পালাই। মিথ্যে কথাটা ঝট্ করে বলে দিলাম— ‘আমার মোবাইলে চার্জ নেই।’ বললো, ‘আচ্ছা, তাহলে মোবাইলে চার্জ দেন। সুপ্রভাত।’ বললাম, ‘সুপ্রভাত।’ তারপর কেটে পড়লাম। . সত্যি, কী অদ্ভুত নিয়তি আমাদের— প্রতিদিন অন্তত একবার, যার ঝগড়া শুনবো বলে, যার কাছ থেকে কৈফিয়তের তলব পাবো বলে, উপযুক্ত অভিযোগে যার কাছে অভিযুক্ত হবো বলে, এবং শেষমেষ কথায় পেরে না উঠে যার কাছ থেকে পালাবো বলে জীবনটাকে এমন অনিয়ম এলোমেলো করে রাখি, সেই মানুষটাই কখনো রাঙানো গরম চোখের ভালোবাসা নিয়ে ফিরে তাকায় না আমাদের কোনোদিনের এইসব জীবনে! অথচ...? কী অদ্ভুত!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৬৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now