বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিয়তি-৪

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X খানদানি কুকুর । আদব কায়দা খুব ভালো । তবে বয়সের ভারে কাবু । সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে । হাই তোলে,ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্যে অপেক্ষা করে । এক ভোরবেলার কথা । আমার কাপুনি দিয়ে জ্বর আসছে । আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি । আমার সঙ্গে শেফু এবং ইকবাল । মা এসে আমাদের মাঝখানে শাহীনকে (আমার ছোট ভাই) বসিয়ে দিয়ে গেলেন । আমাদের দ্বায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা,সে যেন হামাগড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায় । মা চলে যাবার পরপরই হিসহিস শব্দে পেছনে ফিরে তাকালাম । যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না । মন্দিরের বন্ধ দরজার ফাক দিয়ে প্রকান্ড একটা কেউটে সাপ বের হয়ে আসছে । মাটি ছুয়ে ছুয়ে আসে । ফণা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুয়ে ছুয়ে আসছে,আবার ফণা তোলে । আমরা তিন ভাই বোন ছিটকে সরে গেলাম । শাহীন একা বসে রইল,সাপ দেখে তার আনন্দের সীমা নেই । সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে । আর তখনই বেঙ্গল টাইগার ঝাপিয়ে পড়ল সাপটির ওপর । ঘটনা এত দ্রুত ঘটল যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না যে কী হচ্ছে? একসময় শুধু দেখলাম কুকুটা সাপের ফণা কামড়ে ছিড়ে ফেলেছে । বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায় ।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ নিয়তি-৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now