বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ও বুক ভরে শ্বাস টেনে বসেই থাকে । কদিন ধরে ও খেয়াল করছে গায়ের কয়েকজন টাকাওয়ালা মানুষ:যারা গা থেকে পালায় নি,তারা মিলিটারির সঙ্গে বেশ যোগাযোগ করছে । ওদের ক্যাম্পে গরু ছাগল,হাস মুরগী,মাছ ডিম,দুধ পাঠাচ্ছে । সৈনিকগুলোর ভীষণ ফুর্তি । খায়দায় ঘোরাফেরা করে । দরকারমতো একে ওকে ধরে নিয়ে যায় । ক্যাম্পের সামনে বেধে রাখে। নয়তো কোথায় যে গায়েব করে দেয় ওর আর খোজ পাওয়া যায় না । ও পোড়াঘরের নিচে বসে ছটফট করে । মিলিটারি তো বিদেশী মানুষ । ওরা এ গা চেনে না । ভাষা জানে না । ওদের আপন ভাবা যায় না । কিন্তু দেশের মানুষ কেন ওদের সঙ্গে মিশেছে? কেন বিদেশীদের মত আচারণ করছে? গায়ের মানুষদের ধরে নিয়ে যাচ্ছে ক্যাম্পে ? তারপর ওদের লাশ খেতে উড়ে আসে শকুন । বিদেশী মানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর ওর ঘৃণা বাড়তে থাকে । ভোর হলে ও পোড়া ঘর থেকে বেরিয়ে আসে । দিনের বেলা ও নিজের বুকের কথা শুনতে পায় না।রাতই ওকে তারাই বেশি।ওর ভীষণ খিদে পেয়েছে।খাবে কী?
ও বাজারের মাঝ দিয়ে হাটতে থাকে।কেউ কেউ আবার নতুন করে দোকানঘর তোলার চেষ্টা করছে।আলি কড়ই গাছের নিচে বাশের বেঞ্চি বানিয়ে চা বিক্রি করতে শুরু করেছে।আলি ওকে বলেছে,ওই শত্রুদের না তাড়িয়ে আমি আর চায়ের দোকান বানাব না ।।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now