বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ও ঘুমিয়ে পড়ে । স্বপ্নে নিজের বুকের ভেতরে আনন্দের জৌয়ার বয়ে যাওয়া অনুভব করে । অনেক রাতে কখনো কখনো গুলির শব্দে ঘূম ভেঙে যায় ওর । ওরা কি কাউকে মেরে ফেলল? এত রাতে কাকে? কোন মায়ের বুক শূন্য হয়ে গেল? ও বিড়বিড় করে বলে,তোমরা যারা আমাদের ঘর পোড়ালে ,বাজার পোড়ালে,মানুষ মারলে,গায়ে গণকবর বানালে,লোকজনকে বাড়িঘর ছাড়ালে,তোমরা কি এমনি এমনি চলে যাবে? একটা ঘুষিও কি তোমাদের পাওনা হয়নি? আমরা কি এতই দুর্বল? কলেরা আমাকে খেতে পারেনি । আমি তোমাদের জন্য বেচে আছি । আমার হাত দিয়েই তোমাদের একটা কিছু পাওনা হবে । ঠিক ,দেখো,একটা কিছু তোমাদের আমি দেবই । ও ছাদের ফুটো দিয়ে তারা ভরা আকাশের দিকে তাকায় । তবে কি বঙ্গবন্ধু এই এই মানুষ গুলোর বিরুদ্ধে লড়াই করার কথা বলেছিলেন? হ্যা,এরাই তারা । ও ঠিক বুঝে গেছে । কারও কাছে জিজ্ঞেস করে এ কথা জানতে হবে না । বঙ্গবন্ধু সাতঈ মার্চের ভাষণে ও কানু দয়ালের বাড়িতে বসে রেডিওতে শুনেছিল । সেই রক্ত গরম করা ভাষণ শুনে ও মধুকে বলেছিল,এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি ।
ইস শখ কত!বানরের আবার চাদে যাওয়ার সাধ ।
*কি আমি বানর?
*হ্যা,বানর । তুই একশবার বানর ।
মধু হি হি করে হেসেছিল । সেই মধু আর নেই ।।।।।।।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now