বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাড়ির ভেতরে ঢুকলো সজীব । কি সুন্দর ফুলের বাগান । কিন্তু গাছ গুলো পানির অভাবে বেচে থাকার ক্ষমতা হারিয়ে ফেলছে । সজীব মনে মনে ভাবল,নীলিমা কি একটু করেও পানি দিতে পারে না । আরো ভেতরের দিকে গেল সজীব । বাড়ির বারান্দায় একটা মহিলাকে দেখতে পেল সজীব । মহিলাটি প্রাণহীনদের মতো বসে আছে । সজীবের মনে হল এই মহিলাটি বোধহয় নীলিমার মা । তাই সজীবের মনে ভয় হতে লাগল । এবং কাছে গিয়ে বলল,আন্টি নীলিমা কোথায়?
*তুমি কে বাবা?
-আমি নীলিমার বন্ধু সজীব ।
সজীব নামটা শুনেই মহিলাটি হাউমাউ করে কেদে উঠলো । বলল,নীলিমার তোমার কথাই বলেছিল । বাবা নীলিমা তো আর নেই! ও গত সোমবার.... । সজীবের বুঝতে আর বাকি রইল না । মহিলাটি বলল,নীলিমা তোমার জন্য কি যেন রেখে গেছে । তুমি আসলে দিতে বলেছে । মহিলাটি সজীবের হাতে একটা বক্স তুলে দিলো । সজীফ বক্সটি খোলে দেখল একটা সুন্দর ঘড়ি । তার প্যাকেটে লিখা আছে _হেপি বার্থ ডে,সজিব । সজীবের মাথা ঘুরতে থাকলো । ঘড়িটার নিচে একটা চিঠি । তাতে লিখা আছে,"বেচে থাকার অনেক ইচ্ছা ছিল । কিন্তু এ দেহে ক্যান্সার । যখন তোকে ১২টায় বার্থ ডে উপহার দিতে গেলাম । তুই ফোনটা কেটে দিলি । আমার আর বেচে থাকা হলো না ।"
ভালো থাকিস রে সজীব ।
ইতি,
নীলিমা ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now