বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চাচির প্রতি ও কৃতজ্জ হয়ে ওঠে । ভাবে,চাচি ওকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে । কী মজা স্বাধীন মানুষ,স্বাধীন মানুষ । ও স্বাধীন মানুষ বলতে বলতে বাজারে এলে হাবু দোকানদার ভুরু কুচকে জিজ্ঞেস করে,কী বলছিস রে,বুধা ?
স্বাধীনতা ।
স্বাধীনতা? দূর বোকা ।
ছেলেটি ঘাড় বাকিয়ে বলল,স্বাধীনতা ভীষণ আনন্দের । স্বাধীনতা খুব দরকার । আমি তো এখন স্বাধীন মানুষ । দোকানদার নিজের কাজে মন দিতে দিতে বলে,ছেলেটার পাগলামি গেল না । একদিন ও কাকতাড়ুয়া খেলার সময় দেখতে পায় গায়ে মিলিটারি এসেছে । ও আগেই শুনেছে দেশে যুদ্ধ লেগেছে । মিরিটারি শহর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে । কিন্তু মিলিটারী কেমন তেমন কোনো ধারণা ওর ছিল না । থাকবেই বা কী করে । এর আগে গায়ে তো কখনো মিলিটারি আসেনি । এসেছে পুলিশ । পুলিশ দেখে ওর ভয় লাগেনি । উল্টো পুলিশ গায়ের রবি চোরকে ধরে নিয়ে যাওয়ার সময় ওরা অনেক ছেলেমেয়ে ওদের পিছে পিছে থানা পর্যন্ত গিয়েছিল । হল্লা করে যেতে সেবার ওর বেশ মজাই লেগেছিল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now