বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাইক্রো মেটা ফিকশন "বুকওয়ার্ম" জাকিউল অন্তু

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X --------------- পুরনো একটা লাইব্রেরীর এক কোণে পড়ে থাকা ধূলিধূসর এডভেঞ্চার বইয়ের পাতাগুলো দেখে প্রথমে মনে হবে উইপোকা বুঝি পাতাগুলোর অনেকটা খেয়ে ফেলেছে। ময়লা বইটা পাশ কাটিয়ে অনেকে অপেক্ষাকৃত চকচকে বইগুলো নিয়ে পড়ছে। অথচ ঐ বইটা যে সত্যিকারের একটা এডভেঞ্চার কাহিনী নিয়ে লিখিত তা বেশীরভাগ পাঠকই জানেনা। জানলে অবশ্য ব্যপারটা ভালো হবে না। শুধু অনিক কোথা থেকে যেন বইটার খোঁজ পেয়ে লাইব্রেরীটার দিকে ছুটে আসছে। সত্যিকারের বইপোকা সে। ইংরেজিতে যাকে বলে বুকওয়ার্ম। বিশেষ করে পৌরাণিক এডভেঞ্চারের বই তাকে বেশী টানে। কিন্তু অনিক বইটা খুঁজে না পেলেই বোধহয় ভালো হতো। কারন উইপোকা বইটা নষ্ট করেনি। বইতে যে পৌরাণিক প্রানীটির বর্ণনা আছে সে করেছে। একে একে খেয়ে শেষ করেছে প্রায় অর্ধেকের মত পাতা। বইটা রক্তমাংসের কারো হাতে এলেই শুরু হবে মহাপ্রলয়। কৃমিসদৃশ কুৎসিত প্রানীটা বইয়ের ভেতরের চরিত্র হলেও মানুষের সংস্পর্শ পেলেই বইয়ের জগৎ ত্যাগ করে বাইরে আসবে। তারপর বইয়ের কাগজের বদলে খেতে শুরু করবে বইয়ের পাঠকদের মাংস! বুকওয়ার্ম অনিক আসছে বইটা নিতে। আরেকটা বুকওয়ার্ম অপেক্ষা করছে তার জন্য। অপার্থিব রক্তলালসা নিয়ে! (সমাপ্ত) ---------


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now