বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রিয়েন ভাই প্রায় প্রতিদিন দুপুরে এই ডাকটা শুনতে পেতাম আমার বোনের কাছ থেকে ৷ আমার কাকার মেয়ে ৷ আমার আপন বোন নাই ৷ তো কাকা আর আমার মামার মেয়ার আমার আদরের বোন ৷ তো সেই বোনের ডাকের সারা দিলে পাল্টা প্রশ্ন আসত কি করো? তখন আমি যেটাই করতাম সেটাই বলে দিতাম ৷ যতক্ষন সারা না দিতাম ততক্ষন পর্যন্ত ডাক চলতে থাকত ৷ একদিন ডাকের সারা দিবনা ঠিক করে রেখেছিলাম কিন্তু ওর ডাকের সারা না দিয়ে পারি নাই ৷ তো ওর উত্তরে যাই করি তা বলার পর সে বলত আমি আই (আসি)? তখন আমি বলতাম আস ৷ এইটুকুই ও কিন্তু কোন দিন আসে নি ৷ প্রায় রোজই এই করম চলতে থাকল ৷ কিছু দিন এভাবে চলার পর খুবই বিরক্ত বোধ করতে শুরু করে ছিলাম ৷ ওর ডাকে উত্তর আমি বিরক্ত মেশানো ভাবে উত্তর দিতাম কিন্ত বোন যেন তা বুঝতইনা ৷ সে রোজ ডেকে যেতে থাকল আমি ও উত্তর দিয়ে যেতে লাগলাম ৷
.
এখন ও আর আমাকে ডাকে না ৷ ওর ডাক শুনতে পাইনা বলে এখন কী যেন একটা নাই হয়ে গেছে ৷ ওর ডাকের অপেক্ষায় দুপুর হলে এখনো কানটা খারা করে রাখি কিন্তু সে আর আমাকে ডাক দেয় না ৷ এর কারণ কী? সে কী মারা গেল? না সে মারা যাই নি ৷ শুধু আমার মুখ সফকে বের হয়ে যাওয়া কুটু কথাটাই এই রকম হয়ে গেছে ৷ আসলে আমি খুবই কুটু কথায় দক্ষ ৷ কুটু কথা সবাই বলতে পারলেও কেউ কেউ তা মনে মনেই বলে কিন্তু আমার মতো অনেকই আছে যারা মনে মনে বলতে পারে না প্রকাশ্যেই বলে দেয় এবং তাদের কপালে থাকে দুঃখ এবং পিটোনি ৷ এইতো কাল রাতেও মাকে ২-৩ টা কুটু কথা বলে ফেলায় প্রচুর পিটুনি খেতে হয়েছে ৷ আমার মার মাইর খুবিই মজার ৷ সে হাত তুলে না বা লাঠি ব্যবহার করে না সে শুধু মুখে চাপ দেয় যেদিন তা দেয় সেদিন আর মুখ নাড়ানো যায় না ৷
ফাও কথা গুলা এখন থাক মূল কথায় ফিরে আসি ৷ তো কি ছিল সেই কথা ৷ আমার আরেক কাকার মেয়ে কে তার নানু বাড়ি দিয়ে দেয়া হইছে লেখাপড়ার জন্য ৷ স্কুল বন্ধ থাকলেই সে আসে এবং বন্ধ শেষ হয়ে গেলে আবার নানুবাড়ি চলে যায় ৷ সেদিন তার বন্ধ শেষ হয়ে গেছিল তাই যে বোন আমাকে রোজ ঢাকত সে বোন তাকে একটু পথ এগিয়ে দিয়ে আসতে জাচ্ছিল ৷ আমাদের বাড়ি সামনে দিয়েই যেতে হয় আমার মা তাকে বলল এত সেজেগুজে কই জাও ৷ সে মানে যাকে নিয়ে গল্প সে বলল আমি তাকে জামাই বাড়ি দিয়ে আসতে যাই ৷ কথাটা সে দুই তিন বার বলে ফেলেছিল এবং প্রচুর হাতে ছিল ৷ সে যে মজার ছলে এটা বলছে আমি এবং আমার মা বুঝেছিলাম ৷ তাই আমিও মজার ছলে কুটু কথাটা বলে ফেলি আমি বলার সময় আরো কিছু মানুষ ছিল আসে পাশে ৷ কথাটা তেমন কুটু না হলেও সে কথাটাকে মজার ছলে নেয় নি কথাটা বলার সাথে সাথে মুখটা কালো হয়ে যায় ৷ মুখ কালো দেখেই বুঝে গেলাম কাম সারছে ৷ এর পর থেকে সে আর আমাকে ঢাকেনা এমন কি আমাদের বাড়ির দিকে তাকাও না ৷ অবশ্য ডাক দিলে তাকায় ৷ তা ছাড়া আর তাকায় না ৷ তো কি ছিল সেই কথাটা? আমি শুধু বলেছিলাম "তা ওকে জামাই এর বাড়ি দিয়ে এসে নিজেও একটা জামাই নিয়ে বাড়ি আসিস" ব্যাস এইকুটুই ৷ কাম সারছে ,কাম সারছে ৷
????কেমন লাগল গল্পটি দয়া করে জানাতে ভুলবেন না ৷ free.facebook.com/fatin.israk.3
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now