বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এরপর কয়েকদিন পর নীল আর নীলের বাবা নদীতে মাছ ধরতে গেলো । তারা এক তীর থেকে অন্য তীরে দূরে মাছ ধরতে গিয়েছিল সেদিন । চারিদিক কেমন অন্ধকার হয়ে আসছে । প্রচন্ড ঝড়ের সম্ভাবনা । তাই তারা তারাতাড়ি পাড়ে ফেরার চেষ্টা করছিল । হঠাৎ নদীতে ঝড় উঠল । চারিদিক অন্ধাকার । তার মধ্যে নদীর বিশাল বড় বড় ঢেউ উঠছিল । নৌকা ডুবে যেতে পাড়ে । নীলের আর নীলের বাবার ভয় হচ্ছে । নীলদের নৌকা পাড়ে না ফিরতেই নৌকা ডুবে গেল । নীল সাতার জানে না । নীলের বাবা নীলের হাত ধরার চেষ্টা করল । কিন্তু নীল ডুবে গেলো । আর নীলের বাবা সাতরিয়ে সাতরিয়ে পাড়ে উঠে এল । পানির তলদেশে নীলের দম বন্ধ হয়ে আসছে । হঠাৎ কে যেন নিচ থেকে নীলকে উপরে তুলে দিচ্ছে । নীল চেয়ে দেখে সেই কচ্ছপটি আর তার দলবল । সেই কচ্ছপটি নীলের কানে কানে বলছিল,বন্ধু তোমার প্রতিদান দিলাম,বন্ধু তোমার প্রতিদান । নীলকে পাড়ে তুলে প্রাণ বাচানো হল । নীলের বাবা নীলকে দেখে খুব খুশি হল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now