বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মা চমকিয়া ফিরিয়া কহিল,রাধবোখন রে! হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল দ্যাখ দ্যাখ বাবা,বামুন মা ওই রথে চড়ে সগ্যে যাচ্ছে । ছেলে বিস্ময়ে মুখ তুলিয়ে কহিল কৈ? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল,তুই ক্ষেপেছিস ! ও ত ধুয়া! রাগ করিয়া কহিল,বেলা দুপুর বাজে,আমার ক্ষিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ করিয়া বলিল,বামুনদের গিন্নি মরছে,তুই কেন কেদে মরিস মা? কাঙালীর মার এতক্ষণে হুশ হইল । পরের জন্য শ্মশানে দাড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল,এমন কি,ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহুর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল,কাদব কিসের জন্যে রে ! চোখে ধো লেগেছে বৈ ত নয় । হাঃ ধো লেগেছে বৈ ত না । তুই কাদতেছিলি ! মা আর প্রতিবাদ করিল না । ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্না৭ করিল.,কাঙালীকেও স্নান করাইয়া ঘরে ফিরিল,শ্শশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না । সন্তানের নামকরণকালে পিতামাতার মৃঢ়তায় বিধাতাপুরুষ অন্তরীক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না,তীব্র প্রতিবাদ করেন । তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোই যেন আমরণ ভ্যাঙচাইয়া চলিতে থাকে ।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now