বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মমতাদি-৯/মানিক বন্দোপাধ্যায়

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X তার চোখে জল এল,সে শুধু বলল,আমি কাজ করব । মা বললেন,স্বামীর চাকরি হয়েছে তবু? *সে বলল,তার সামান্য চাকরি,তাতে কুলবে না মা । আমায় ছাড়বেন না । আমার কাজ কি ভালো হচ্ছে না ? মা ব্যস্ত হয়ে বললেন,অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা । সেজন্য নয় । তোমার কথা ভেবেই আমি বলছিলাম । তোমার ওপর মায়া বসেছে,তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? সে এক রকম পালিয়ে গেল । আমি তার পিছু নিলাম । রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাদছে । আমায় দেখে চোখ মুছল । আচমকা বলল,মিথ্যে বললে কি হয় খোকা? মিথ্যে বললে কি হয় জানতাম । বললাম,পাপ হয় । গুরুনিন্দা বাচাতে মিথ্যে বললে? এটা জানতাম না । গুরুনিন্দা পাপ,মিথ্যা বলা পাপ । কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি । কিন্তু না জানা কথা বলেও সান্তনা দেওয়া চলে দেখে বললাম,তাতে একটুও পাপ হয় না । সত্যি! কাদছ কেন? তখন তার চাকরির একমাস বোধহয় পুর্ণ হয়নি । একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালা কাছ থেকে কমলা লেবু কিনছে । সঙ্গে নেবার ইচ্ছা নেই টের পেয়েও এক রকম জোর করেই বাড়ি দেখতে গেলাম।দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকল।বিশ্রী নোংরা গলি।কে যে ঠাট্টা করে এই যমালয়ের পথটার নাম জীবনময় লেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৩৮০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now