বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মমতাদি-৭/মানিক বন্দোপাধ্যায়

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X সে হঠাৎ কাদ কাদ হয়ে বলল,না ভাই,না । সত্যি বলছি না । কে মারবে? এ প্রশ্নের জবাব খুজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো । তখন কি জানি তার গালে চড় মারার অধিকার একজন মানুষের আঠার আনা আছে! কিন্তু চড়ে যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুচল না । শুধু দাগ নয়,তার মুখ চোখের ভাব,তার কথার সুর সমস্ত কাছে ওকথা ঘোষণা করে দিল । বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল । আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম,কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল । চুপি চুপি বলল,কারো কাছে যা পাই না,তুমি তা দেবে কেন? *আমি অবাক হয়ে বললাম,কি দিলাম আমি? এ প্রশ্নের জবাব পেলাম না । হঠাৎ সে তরকারী নামাতে ভারি ব্যস্ত হয়ে পড়ল । পিড়িতে বসামাত্র খোপা খুলে পিঠ ভাসিয়া একরাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল । রহস্য বৈকি । গালে চড়ের দাগ,চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত তার ব্যাকুল কাতরতা,ফিসফিস করে ছোট ছেলেকে শোনানো ,কারও কাছে যা পাই না তুমি তা দেবে কেন? বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি! ।।।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৯৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now