বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মমতাদি-৬/মানিক বন্দোপাধ্যায়

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকত,সম্মানে,চোখের জল ফেলল! সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল,সেটা বোধহয় তার সইল না । তিন চার দিন পরে তার গালে তিনটে দাগ দেখতে পেলাম । মনে হয়,আঙ্গুলের দাগ । মাস্টারের চড় খেয়ে একদিন অবনীর গালে যে রকম দাগ হয়েছিল তেমনি । আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম,তোমার গালে আঙ্গুলের দাগ কেন? কে চড় মেরেছে? সে চমকে গালে হাত চাপা দিয়া বলল,দূর ! তারপর হেসে বলল,আমি নিজে মেরেছি! কাল রাত্রে গালে একটা মশা বসেছিল,খুব রেগে-মশা মারতে গালে চড়! বলে আমি খুব হাসলাম । সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘষতে আনমনা ও গম্ভীর হয়ে গেল । তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল । চেয়ে দেখলাম,ভাতের হাড়ির বুদবুদফাটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে,নিচের ঠোট দাতে দাতে কামড়ে ধরেছে,বেদনায় মুখ হয়েছে কালো । সন্দিগ্ধ হয়ে বললাম,তুমি মিথ্যে বলছো দিদি । তোমায় কেউ মেরেছে ।।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now