বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুভা-৭/রবীন্দ্রনাথ ঠাকুর

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেচৈ । ক্রমে সে যেন আপনাকে অনুভব করিতে পারিতেছে । যেন কোনো একটা পূর্ণিমাতিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনাশক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে । সে আপনাকে আপনি দেখিতেছে,ভাবিতেছে,প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না । গভীর পুর্ণিমারাত্রে সে এক একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমাপ্রকৃতিও সুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত,এমন কি,তাহা অতিক্রম করিয়াও ধমথম করিতেছে,একটি কথা কহিতে পারিতেছে না । এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাড়াইয়া । এদিকে কন্যাভারাগ্রস্ত পিতামা চিন্তিত হইয়া উঠিয়াছেন । লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে । এমন কি এক ঘরে করিবে এমন জনরবও শুনা যায় । বাণীকন্ঠের সচ্ছল অবস্থা ,দুই বেলাই মাছভাত খায়,এজন্য তাহার শত্রু ছিল । স্ত্রীপুরুষে বিস্তর পরামর্শ হইল । কিছুদিনের মতো বাণী বিদেশে গেল । অবশেষে ফিরিয়া কহিল,চলো,কলিকাতায় চলো । বিদেশযাত্রার উদযোগ হইতে লাগিল ।।।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৭ জন


এ জাতীয় গল্প

→ সুভা-৭/রবীন্দ্রনাথ ঠাকুর

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now