বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না । গোসাইদের ছোটো ছেলেটি তাহার নাম প্রতাপ । লোকটি নিতান্ত অকর্মণ্য । সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন । অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে,আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে,কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয় । কারণ,কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাড়ায় । শহরের যেমন এক আধটা গৃহসম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারিটা অকর্মণ্য সরকারী লোক থাকার বিশেষ প্রয়োজন।কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়।প্রতাপের প্রধান শখ হল ছিপ ফেলিয়া মাছ ধরা।ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়।অপরাহ্নে নদীতীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত।যে কোনো কাজেই নিযুক্ত থাক,একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো।মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ।এইজন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত,এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত,প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত ।।।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now