বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি,ইহাও বোবার ভাষা বড়ো বড়ো চক্ষুপল্লববিশিষ্ট সুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ,ঝিল্লিরবপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত,গৃহস্থেরা ঘুমাইত,পাখিরা ডাকিত না,খেয়া নৌকা বন্ধ থাকিত,স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজনমূর্তি ধারণ করিত,তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত । একজন সুবিস্তীর্ণ রৌদ্রে,আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায় । সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে । গোয়ালের দুটি গাভী,তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি । সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই,কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত । তাহার কথাহীন একটা করুণ সুর ছিল । তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত । সুভা কখন তাহাদের আদর করিতেছে,কখন ভৎসনা করিতেছে,কখন মিনতি করিতেছে,তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত । সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গন্ডদেশ ঘর্ষণ করিত ।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now