বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পালামৌ-১২*শেষ*/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X হাস্য উপহাস্য শেষ হইলে,নৃত্যের উদ্যোগ আরম্ভ হইল । যুবতী সকলে হাত ধরাধরি করিয়া অর্ধচন্দ্রাকৃতি রেখাবিন্যাস করিয়া দাড়াইল । দেখিতে বড় চমৎকার হইল । সকলগুলোই সমউচ্চ,সকলগুলিই পাথুরে কালো । সকলের মাথায় বনপুষ্প,কর্ণে বনপুষ্প,ওষ্ঠে হাসি । সকলেই আহ্লাদে পরিপূর্ণ,আহ্লাদে চঞ্চল । বৃদ্ধেরা ইঙ্গিত করিলে যুবাদের দলে মাদল বাজিল,অমনি যুবতীদের দেহ যেন শিহরিয়া উঠিল । পরেই তাহারা নৃত্য আরম্ব করিল । তাহাদের নৃত্য আমাদের চক্ষে নতুন ,তাহারা তালে তালে পা ফেলিতেছে,অথচ কেহ চলে না,দোলে না ,টলে না,যে যেখানে দাড়াইয়াছিল,সে সেইখানেই দাড়াইয়া তালে তালে পা ফেলিতে লাগিল । নৃত্য আরম্ভ হইলে পর এক বৃদ্ধ মঞ্চ হইতে কম্পিত কন্ঠে একটি গীতের মহড়া আরম্ভ করিল । অমনি যুবারা সেই গীত উচ্চস্বরে গাহিয়া উঠিল । সঙ্গে সঙ্গে যুবতীরা তীব্র তানে ধুলা ধরিল । যুবতীদের সুরের ঢেউ নিকটের পাহাড়ে গিয়া লাগিতে লাগিল । যীবতীরা তালে তালে নাচিতেছে,তাহাদের মাথার বনফুল সেইসঙ্গে উঠিতেছে নামিতেছে । আবার সেই ফুলের দুটি একটি ঝরিয়া তাহাদের স্কন্ধে পড়িতেছে,শীতকাল নিকটে,দুই তিন স্থানে হু হু করিয়া অগ্নি জলিতেছে অগ্নির আলোকে নর্তকীদের বর্ণ আরো কালো দেখাইতেছে,তাহারা তালে তালে নাচিতেছে...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now