বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পালামৌ-১০/সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X অথচ অম্লান বদনে রণক্ষেত্রে গিয়া রণ করে । গুলি কি তরবারি তাহার অঙ্গে প্রবিষ্ট হইবে এ কথা তাহাদের মনে আইসে না । যতদিন তাহাদের মনে এ কথা না আইসে,ততদিন লোকের নিকট তাহারা সাহসী,যে বিপদ না বুঝে সেই সাহসী । আদিম অবস্থায় সকল পুরুষই সাহসী ছিল,তাহাদের তখন ফলাফল জ্ঞান হয় নাই । জঙ্গলীদের মধ্যে অদ্যাপি দেখা যায়,সকলেই সাহসী ইউরোপীয় সভ্যদের অপেক্ষাও অনেক অংশে সাহসী ,হেতু ফলাফল বোধ নাই । আমি তাই আমার সাহসের বিশেষ গৌরব করি না । সভ্যতার সঙ্গে সঙ্গে সাহায্যের ভাগ কমিয়া ইসে,পেনাল কোড যত ভালো হয় সাহস তত অন্তর্হিত হয় । একদিন অপরাহ্নে পাহাড়ের দিকে যাইতেছিলাম,পথিমধ্যে কতকগুলো কোলকন্যার সহিত সাক্ষাৎ হইল । তাহাদের মধ্যে যে সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠা মাথায় পূর্ণ কলস দুই হস্তে ধরিয়া হাস্যমুখে আমায় বলিল,রাত্রে নাচ দেখিতে আসিবেন ? আমি মাথা হেলাইয়া স্বীকার করিলাম,অমনি সকলে হাসিয়া উঠিল । কোলের যুবতীরা যত হাসে, যত নাচে,বোধহয় পৃথিবীর আর কোনো জাতির কন্যারা তত হাসিতে নাচিতে পারে না । আমাদের দূরন্ত ছেলেরা তাহার শতাংশ পারে না । সন্ধ্যার পর আমি নৃত্য দেখিতে গেলাম,গ্রামের প্রান্তভাগে এক বটবৃক্ষতলে গ্রামস্থ যুবারা সমুদয়ই আসিয়া একত্র হইয়াছে ।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now