বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি স্পষ্ট দেখিতেছিলাম,পাহাড় অতি নিকট,তথা যাইতে আমার পাচ মিনিটও লাগিবে না,অতএব গাড়ওয়ানের নিষেধ না শুনিয়া আমি পর্বতাভিমুখে চলিলাম । পাচ মিনিটের স্থলে ১৫ মিনিটকাল দ্রুতপদবিক্ষেপে গেলাম,তথাপি পর্বত পূর্বমতো সেই পাচ মিনিটের পথ বলিয়া বোধ হইতে লাগিল । তখন আমার ভ্রম বুঝিতে পারিয়া গাড়িতে ফিরিয়া আসিলাম । পর্বত সম্বন্ধে দূরতা স্থির করা বাঙালীর পক্ষে বড় কঠিন,ইহার প্রমাণ পালামৌ গিয়া আমি পুনঃপুন পাইয়াছিলাম । পরদিবস প্রায় দুই প্রহরের সময় হাজারিবাগ পৌছিলাম । তথায় গিয়া শুনিলাম,কোনো সম্ভ্রান্ত বঙ্গবাসীর বাঢীতে আমার আহারের আয়োজন হইতেছে ।যে বাঙালির গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম,তথায় গিয়া গাড়ি থামিলে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম ।আমাকে দেখিয়া তাহারা সকলেই সাদরে অগ্রসর হইলেন ।না চিনিয়া যাহার অভিবাদন আমি সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম, তিনিই বাটীর কর্তা* সেখানে তিন শত লোক থাকিলেও আমার দৃষ্টি বোধহয় প্রথমেই তাহার মুখের প্রতি পড়িত।সেরূপ প্রসন্নতাব্যঞ্জক ওষ্ঠ আমি অতি অল্প দেখিয়াছি। তখন তাহার বয়ঃক্রম বোধহয় পঞ্চাশ অতীত হইয়াছিল,বৃদ্ধের তালিকায় তাহার নাম উঠিয়াছিলতথাপি তাহাকে বড় সুন্দর দেখিয়াছিলাম । বোধহয় সেই প্রথম আমি বৃদ্ধকে সুন্দর দেখি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now