বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বহুকাল হইল আমি একবার পালামৌ প্রদেশে গিয়াছিলাম,প্রত্যাগমন করিলে পর সেই অঞ্চলের বৃত্তান্ত লিখিবার নিমিত্ত দুই এক জন বন্ধুবান্ধব আমাকে পুনঃপুন অনুরোধ করিতেন,আমি তখন তাহাদের উপহাস করিতাম । এক্ষণে আমায় কেহ অনুরোধ করে না,অথচ আমি সেই বৃত্তান্ত লিখিতে বসিয়াছি । গল্প করা এ বয়সের রোগ,কেহ শুনুক বা না শুনুক,বৃদ্ধ গল্প করে । অনেক দিনের কথা লিখিতে বসিয়াছি,সকল স্মরণ হয় না । পূর্বে লিখিলে যাহা লিখিতাম,এক্ষণে যে তাহাই লিখিতেছি এমত নহে । পূর্বে সেই সকল নির্জন পর্বত,কুসমিত কানন প্রভৃতি যে চক্ষে দেখিয়াছিলাম,সে চক্ষু আর নাই । এখন পর্বত কেবল প্রস্তরময়,বন কেবল কন্টকাকীর্ণ,অধিবাসীরা কেবল কদাচারী বলিয়া স্মরণ হয় । যখন পালামৌ আমার যাওয়া একান্ত স্থির হইল,তখন ইনল্যান্ড ট্রাঞ্জিট কোম্পানির ডাকগাড়ি ভাড়া করিয়া রাত্রি দেড় প্রহরের সময় রানিগঞ্জ হইতে যাত্রা করিলাম । প্রাতে বরাকর নদীর পূর্বপারে গাড়ি থামিল । নদী অতি ক্ষুদ্র,তৎকালে অল্পমাত্র জল ছিল ,সকলেই হাটিয়া পার হইতেছে,গাড়ি ঠেলিয়া পার করিতে হইবে,অতএব গাড়ওয়ান কুলি ডাকিতে গেল । এমত সময় কুলিদের কতকগুলি বালক বালিকা আসিয়া আমার গাড়ি ঘেরিল । সাহেব,একটি পয়সা,সাহেব একটি পয়সা এই বলিয়া চিৎকার করিতে লাগিল
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now