বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইরাকের বিখ্যাত বাগদাদ নগরী ভ্রমণ-১

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ছোট বেলা মায়ের মুখে শুনেছি হযরত বড় পীর এত বড় এবং মহান আল্লাহর অলি ছিলেন যে,তিনি মায়ের পেটে আঠারো পারা পবিত্র কুরআন শরীফ মুখস্ত করেছিলেন । আর এই মহান বিশ্বখ্যাত ব্যক্তিত্ব মায়ের পেটে থেকেই আল্লাহ পাকের অপার মহিমায় এবং অবিশ্বাস্য হলেও সত্য এ ঘটণা প্রায়শই লোকের মুখে মুখে শুনা যায় । বিদ্যালয়ে যখন পড়ি তখন পাঠ্য পুস্তকে পড়েছিলাম হযরত বড় পীরের সততার কথা । বাগদাদ শরীফ যাওয়ার পথে দস্যুদের হাতে পড়ে স্বীকার করেছিলেন আমার আম্মাজান বগলের আস্তিনে সেলাই করে দিয়েছেন চল্লিশ দিনার এবং বলেছেন,সত্য বলার জন্য । তাই সত্যই বলছি মায়ের নির্দেশে । দস্যুদল শুধু অবাকই হয়নি সকলে স্ব দল বলে উনার কাছে তওবা ও প্রতিজ্ঞা করে দস্যুবৃত্তি ছেড়ে দিয়েছিলো । এমন সত্যের প্রতীক নবী রাসূল ছাড়া মানব সমাজে দ্বিতীয় আর আছে বলে আমার অন্তত জানা নাই । বাংলাদেশ হতে বাগদাদ শরীফে যাতায়াত খুব কষ্টকর । কারণ যাত্রা পথে আমাদের ছিলো বাংলাদেশ এ প্লেন জার্নি তারপর জর্দান হতে বাই রোড,বাগদাদ শরীফ । পথে নিরাপত্তা চেক এর অন্ত ছিলনা । তবে কেন জানতাম না এবং জানার চেষ্টাও করিনি । রাতে পৌছালাম সেই ছোটবেলা হতে লালিত স্বপ্নপুরী বিশ্বখ্যাত বাগদাদ নগরীতে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৩৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now