বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দারিদ্রতা! এ যেন বাস্তব জীবনে
অবাস্তব এক চিত্র,
দারিদ্রতার নির্মমতায় করেছে আমায় অপবিত্র।
দারিদ্রতা এনেছে জীবনের সংঘাত,
এনেছে লজ্জা;অনাকাঙ্খিত অপবাদ।
জন্মের পরেই হয়েছি দরিদ্র,
পিতা-মাতাহীন শৈশব কেটেছে
বিনিদ্র।
শৈশবে সবই পেয়েছি;
চাওয়াটাও ছিলো বেশ অল্প,
কৈশরে যা চেয়েছি;
পেয়েছিও তা খুব স্বল্প।
যৌবনে যখন দিয়েছি পা
দারিদ্রতা নিলো পিছু,
সংসারের টানাপোড়েনে স্বাধ-আহ্লাদ
কেড়ে নিলো জীবনের সবকিছু।
বড় হতে শিখেছি নির্দিষ্টতার মাঝে,
বিলাসিতা কি আমার সাজে?
লেখাপড়ায় ঘুন ধরিয়েছে দারিদ্রতা
ভালোবাসায় ধরিয়েছে ফাটল,
সংসারে অশান্তি বেঁধেছে বাসা
মুখের হাসিটাও কেড়ে নিয়েছে সকল।
আমি তো বিশাল বাড়ি চাইনি
চাইনি বিলাসবহুল গাড়ি;দামি পোশাক,
আমি চেয়েছি স্বাচ্ছন্দে বাঁচার নিশ্চয়তা,স্বচ্ছলতার
আশ্বাস।
তবু হে দারিদ্রতা!
তুমি সত্যিই অতীব মহান,
তোমার মাঝেই পেয়েছি খুঁজে
সংগ্রামের আহ্বান।
যে জন জীবনে করেনি সংগ্রাম
বোঝেনি সে কিছু আর,
দারিদ্রতার ভেতরর লুকায়িত যে সুখ
অধরাই রয়ে গেছে তার।
বিত্তের মাঝেও দারিদ্রতার ছাপ
হোক না সে মস্ত ধনী,
বিত্তের ভিতর অভাব সুখের
আমরা সকলেই জানি।
বিত্তের ভিতর সুখ থাকে
সব মানুষে কয়,
বিত্তবানের মনে থাকে
বিত্ত হারানোর ভয়।
বিত্তবানের থাকে না সম্ভ্রম
থাকেনা উত্তম চিত্ত,
মানুষ হয়েও পশুর মত সে
বোঝে না সৃষ্টির মহত্ব।
বিত্তবানের বিত্ত সে তো
দরিদ্রের অবদান,
বিত্ত করেছে মানুষে মানুষে
বিভেদ আর মানবতার ব্যবধান।
দরিদ্র হলেও আমি আছি,
সকল মানুষের কাছাকাছি!
তাই বিত্তশালী হও জ্ঞাণে,
সুখ নাই জাগতিক ধনে।
মুখে যতই কহে যে জনে
দারিদ্রতা আছে সবার মনে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now