বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দীর্ঘ দিনের লালিত স্বপ্নর সেই বিখ্যাত চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়া যাওয়ার সৌভাগ্য হয়েছিলো আমার ১৯৯৮ইং সনের প্রাইভেটাইজেশন কর্তৃক আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের সুবাদে বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসেবে ।
মঙ্গোলিয়ায় যাত্রা পথ ঢাকা বাংলাদেশ,....ব্যাংকক,থাইল্যান্ড,.....বেইজিং,চীন,....উলানবাটোর ,মঙ্গোলিয়া বাই এয়ার । যে কোন দেশে এমন ব্যক্তিত্ব বিরল যে নাকি চেঙ্গিস খানের নাম না জানে । বা মঙ্গোলিয়ান জাতি সম্পর্কে না শুনেছে ।
উচু নিচু অসংখ্য পাহাড় পর্বত বেষ্টিত এই মঙ্গোলিয়া দেশটি এবং মাঝখানে সমতল ভূমি,রাজধানী উলানবাটোর । শীতকালে প্রচন্ড শীত যখন বরফে আচ্ছাদিত থাকে দেশটি ,দূর থেকে মনে হয় এন্টারটিকার একটি অংশ বুঝি!
এই দেশের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান তার মত ইতিহাসে বিতর্কিত ব্যক্তিত্ব কম নেই বা তাদের নিয়ে আলোচনাও কম হয়নি ।
১১৬২ খ্রিষ্টাব্দে চেঙ্গিস খানের জন্ম মঙ্গোলিয়ার উত্তরপূর্ব দিকে দূর প্রত্যন্ত গ্রামে । তার শরীর ছিল বিশাল এবং বিড়ালের ন্যায় কটা এবং অত্যন্ত সতর্ক দৃষ্টিসম্পন্ন ।
সমাজ সংগঠনে তার যেমন পারদর্শিতা এবং অসীম অবদান অপর পক্ষে অনেক ঐতিহাসিকের মতে তার মত অত্যাচারী সেনা নায়কও ইতিহাসে বিরল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now