বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক মন্ত্রী মৃত্যুর পর পরজগ"

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X এক মন্ত্রী মৃত্যুর পর পরজগতে গেলো। সে যখন স্বর্গে ঢুকবে,তখন দেবতা তাকে বলল, . ”স্বর্গে কিছু সংস্কার চলছে;তুমি ২দিন শুধু নরকে ঘুরে আসো;এরপর স্বর্গে ঢুকো” . মন্ত্রী রাজি হল।নরকে শয়তান তাকে সাদর আমন্ত্রণ জানালো। এরপর সে তাকে নরকে ঘুরে দেখাতে লাগলো। . মন্ত্রী অবাক হয়ে দেখতে লাগলো যে নরক অনেক সুন্দর।খুবই আরামের ব্যবস্থা,সুন্দর সুন্দর প্রাসাদ থাকার জন্য।খেলাধুলার জন্য পুল,গলফ মাঠ আরও অনেক কিছু। . অনেক সুস্বাদু পানীয়,খাবার দাবারের ব্যবস্থা।আর অসংখ্য সুন্দরী অপ্সরা রয়েছে। . মানুষ অনেক আরামে আছে ওখানে। . তো ২ দিন পর দেবতার কাছে মন্ত্রী বলল যে সে নরকেই থাকতে চায়। . দেবতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, . ”তুমি সত্যি ওখানে থাকতে চাও?’ . মন্ত্রি -”হ্যাঁ” . মন্ত্রীর কথা শুনে দেবতা রাজি হল। . কিন্তু এরপর মন্ত্রী নরকে গিয়ে দেখল যে নরক পুরো অন্যরকম।কোন সুন্দর জায়গা নেই। শুধু আগুন আর কয়লা। . মানুষজনকে শুলে চড়ানো হচ্ছে। . দৈত্যরা মানুষজনকে শাস্তি দিচ্ছে।অসংখ্য সাপ আর হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে;খুবই কুৎসিত আর জঘন্য জায়গা। . . মন্ত্রী অবাক হয়ে শয়তানকে জিজ্ঞেস করলো, . “নরকের এই হাল কেন? আগে আমি কি দেখলাম !! আর এখন এই অবস্থা!!” . শয়তান হেসে বললো, . . . . . . . . " আরে ওইটা তো ছিল একটা ক্যাম্পেইন। তোমরা যেমন নির্বাচনের আগে মানুষকে স্বর্গের স্বপ্ন দেখিয়ে পরে নরক উপহার দাও; আমিও তাই করেছি। তোমার তো এটা বোঝার কথা ছিলো।”


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now