বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি ঐ দিন অফিসে গেলাম না । বাড়িটা বেশ সুন্দর ছিল । গেটওয়ালা বাড়ি ছিল । মনিও বাড়িটি পছন্দ করল । দুজনে ভালভাবে ঘুমিয়ে পড়লাম । আর পরেরদিন থেকেই অফিস করতে শুরু করলাম । এভাবে দুইতিন মাস যাওয়ার পরে হঠাৎ একদিন বিড়ালের কান্না শুনতে পেলাম । বিড়ালটার কান্নাটা অন্যরকম ছিল । মনে হয় তাদের আপন কেউ মারা গেছে সে জন্যে । বিড়ালের কান্নার সুর শুনে মনি ভয় পাচ্ছিল । আমি বললাম,আরে ভয় কিসের বিড়ালকে কি কেউ ভয় পাই নাকি? এরপর থেকে মাঝে মাঝেই বিড়ালের কান্না শুনতে পেতাম । তাই পরদিন সকালে এলাকার কিছু লোকজনকে জিজ্ঞেস করলাম বিড়ালের ডাকার বিষয়ে । তারা এ বিষয় নিয়ে কেউ কিছু বলল না । তখন ভয়টা আরো বেড়ে গেল । এদিকে মনিকে নিয়ে চিন্তা হচ্ছে । রাতে আবার বিড়ালের আওয়াজ । আমি তখন কম্পিউটারে গেম খেলছিলাম । গেম খেলা আমার ছোট বেলার অভ্যাস । মনি আমাকে বলল,দেখো না বিড়াল ডাকছে । আমি বললাম ডাকুক তাতে কী?
মনি বলল,তার নাকি ভয় লাগছে । আসলে কি মনি ভয় পায় নাকি আমার আদর পাওয়ার জন্য ইচ্ছা করেই এসব করে?
মনিকে বললাম,এদিকে এসো ভয় নেই । মনি একদম আমার কোলে এসে বসল । দেখুন যে মনিকে আমি চিনতামই না সে এখন আমার কাছের মানুষ ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now