বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গ্রীষ্মকালে অনেকের মূখে শুনেছি ব্যাংককের ভ্রমণ কাহিনী । এ ছাড়াও অনেকদিন আগে পত্র পত্রিকায় পড়েছি ভিয়েতনাম যুদ্ধের পাশা পাশি ব্যাংকক শহরের কথা গোল্ডেন ট্রাংগেল কাহিনীতেও ব্যাংকক শহর ,আবার বিদেশ ভ্রমণে আকাশ পথে থাই ইন্টারন্যাশনাল বিমানে চড়েও উপভোগ করছি থাইল্যান্ডের নাগরিক বিমান বালাদের মধুর ব্যবহার এবং আতিথিয়েতা । তাই কল্পলোকে ব্যাংকক শহরে অনেকবার ভ্রমণ করলেও তিন তিনবার বাস্তবে ব্যাংকক যাওয়ার প্রোগ্রামও বাতিল হয়েছে । স্বপ্ন সাধ একদিন বাস্তবে রূপ নিলো অর্থাৎ তিন মাসের একটি ফেলোশীফ প্রোগ্রামে পড়াশুনা করার সুযোগ পেয়ে । বাংলাদেশ বিমানে চড়েই সেই রূপকথার গল্পের মত ব্যাংকক শহরে হাজির হয়ে গেলাম । তিনমাস অবস্থানের প্রস্তুতি নিয়ে আধুনিক ধাচে গড়া ও সাজানো ব্যাংকক বিমানবন্দর,সুন্দর ও পরিচ্ছন্ন বটে । এয়ার পোর্টের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ চুপ চাপ নীরবে কাজ কর্ম করে চলেছে । কোন হৈ হুল্লোড় বা হাউকাউ দেখেনি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now