বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কানাডা ভ্রমণ-২

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X রাত তখন প্রায় সাড়ে এগারোটা হবে । একটানা আকাশ ভ্রমণের ক্লান্তি আর রাতে ঢুলু ঢুলু চোখে ঘুমের আবেশ নিয়ে ইমিগ্রেশন কাষ্টমসের সব গেট পার হয়ে স্যুটকেসটি হাতে নিয়ে বেড়িয়ে এলাম বাইরে তথ্য কেন্দ্রের সামনে অসহায় বিদেশ বিভুইয়ে নিঃস্গ যাত্রী হিসেবে । তথ্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ আমার পরিচয় নিয়ে বিভিন্ন হোটেলে টেলিফোন করেও কোন সুরাহা হলোনা । ওদের একটা গাড়িতে তুলে দিয়ে ড্রাইভারকে নির্দেশ দিলো আপাতত YWCA অর্থাৎ Young woman's Christean Association হোটেলে সে রাতের জন্য একটা ব্যবস্থা করতে । এয়ারপোর্ট হতে শহর অনেক দূরে প্রশস্ত রাস্তার চারিধারে বৃক্ষরাজি আর ফুল সম্ভারে সুসজ্জিত ও সুরভিত উজ্জল আর নিভূ নিভূ আলোর ঝলকানি চাদের আলোকেও ম্লান করে দিয়েছিলো । আজো স্মরণে আছে সে রাত কেটেছিলো বলা চলে নিদ্রাদেবীর সাথে আড়ি দিয়েই এবং আমার রুম ভালোভাবে বন্ধ করে । আর মনে পড়েছিলো স্কুল জীবনে পাঠ্যসুচীতে পড়া নারীস্থান গল্পের কাহিনী ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now