বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার নাম অরুনাভো । আমার আর কায়েনার সম্পর্ক প্রায় পাঁচবছর ধরে । আমাদের ভালবাসার কাহিনী পুরো এলাকার মানুষ জানে । আমার মা বাবাও কায়েনাকে খুব পছন্দ করে । কায়েনার মাও আমাদের সম্পর্কটা মেনে নেয় । কিন্তু কায়েনার বাবা আমাকে খুব বেশি পছন্দ করেন না । তবুও কায়েনার মা অনেক বুঝিয়ে রেখেছে । তাই কায়েনার বিয়ে আটকে আছে । কায়েনার বাবা বলে মেয়ের বয়স হয়ে যাচ্ছে অরুনাভোর ভরসায় রাখা যাবে না । কিন্তু আমি নিজে একটা ফ্ল্যাট কিনে ওখানে কায়েনাকে প্রোপোজ করতে চাই । কায়েনা আমার ব্যবহারে ইদানিং আমাকে সন্দেহ করছে । ফোন করে আমার সাথে ঝগড়া করছে । এসব আমার একদম ভালো লাগে না । আমি এখন চাকরী করি তাকে দেবার মতো অত সময় নেই । কায়েনা আমার কাছে সময় আর সময় চায় । সময় চেয়ে ফোনে আমার সাথে ঝগড়া করে । এসব আমার পছন্দ নয় । তাই মনটা খারাপ । বাড়িতে গেলাম । বাড়িতেও কায়েনার জন্য বকুনি খেতে হয় আমাকে । মা বলে তাড়াতাড়ি কায়েনাকে বিয়ে কর,মেয়েটা তোর জন্য কি বুড়ি হয়ে যাবে?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now