বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হাতি যাচ্ছে নদীতে গোসল করতে...!
---------------------------------------------
---
তিনটা পিপড়া গাছের উপর
থেকে হাতিকে দেখে বলল,,
চল আমরা হাতিরে মাইর লাগাই,,
ব্যাটা আমাগো অনেক বন্ধুরে
পা দিয়া মারছে....!
.
হাতিটা গাছের নিচ দিয়ে যাওয়ার
সময় তিনজনেই গাছ থেকে লাফিয়ে
হাতির পিঠে চড়ে কামড়াতে শুরু
করল...... হাতি গা ঝাড়া দিল,,,
একটা পিপড়া নিচে পড়ে গেল...
হাতি শুড় দিয়ে নিজের পিঠে নিজে
বাড়ি দিল,,, আরেকটা পিপড়া পড়ল৷
কিন্তু ৩য় নাম্বার পিপড়েটা কিছুতেই
পড়ে না...! হাতি ভাবল যাই, পানিতে
ডুব দিই.... তাহলে গোসলও হয়ে যাবে
পিপড়াও চলে যাবে....!
.
হাতি তাড়াতাড়ি নদীতে নেমে ডুব দিতে
থাকল....! এদিকে হাতির পিঠ থেকে পড়ে
যাওয়া পিপড়া দুটিও হাতির পিছে পিছে
নদীর পাড়ে গিয়ে উপস্থিত হল....!
.
পিপড়া দুটি পাড় থেকে দেখল যে,,, হাতিটা
ডুবছে আর ভাসছে...! ডুবছে আর ভাসছে...!
আর তাদের বন্ধু(৩নাম্বার পিপড়ে) হাতির পিঠ
কামড়ে ধরে বসে আছে....! এই দেখে তারা
উল্লাসে চিৎকার দিয়ে তাদের বন্ধুকে বলল.....
*
*
*
"সাব্বাস দোস্ত,, সাব্বাস.....!!!
চুবা.... শালা হাতিটারে ভালা কইরা
পানিতে চুবা....!!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now