বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সারিবদ্ধ বিভিন্ন দেশের প্লেন অপেক্ষামান । বিমান বন্দর লাউঞ্জে পৌছে সারিবদ্ধ হয়ে জনতার কাতারে আমিও সামিল হয়ে গেলাম । আমাকে পর্যটক হিসেবে গণ্য করে একটি কার্ড দিয়ে দেওয়া হলো । শহরের অভ্যন্তরে প্রবেশের জন্য । বিমান বন্দর হতে ট্যাক্সি করে একটি হোটেলে গিয়ে উঠে পড়লাম । প্রশস্ত উচু নীচু পথ বেয়ে ট্যাক্সি এগিয়ে চলছিলো আর রাস্তার দুধারে অতীত স্মৃতি বুকে করে দাড়ানো আধুনিক ছোয়াচে গড়া সুরম্য অট্টালিকা,মাঝে মধ্যে প্রাচীন স্থাপত্যে নির্মিত দালান কোঠা আর নানা ধরনের পাথরে খোদাই করা দন্ডায়মান মুর্তি সব দেখে মুগ্ধই হয়েছিলাম । সুন্দর পরিপাটি ও পরিচ্ছন্ন হোটেলে ভালই লাগলো কিন্তু কক্ষে প্রবেশ করে পিছনে ফেলে আসা সোফিয়া শহরের মনোমুগ্ধকর স্মৃতি আর দু মাস ঘর,পরিজন পরিবার হতে বিচ্ছিন্ন থাকার বেদনা মনকে চঞ্চলা করে তুলেছিলো অবশ্য । হোটেলের বয় বেয়ারাদের মধুর ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম । পরদিন সকালেই হোটেল থেকে পদব্রজেই বেরিয়ে পড়লাম ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now