বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক ইটালীয় ভদ্রলোক বোধ হয় দূর থেকে আমার অসহায় অবস্থা অবলোকন করেছিলেন । তাই নিকটে এসে ইংরেজীতে জিজ্ঞেস করলেন "Are you an Indian"ফর্সা লোকের মাঝে আমার গায়ের রং দেখেই হয়ত ভারতীয় ভেবেছিলেন । যাহোক লোকটি আমাকে অনেক উপকার করেছিলেন ট্যাক্সি করে আমার গন্তব্যস্থলে পৌছে দেয়া সেই ভদ্রলোকের উপকারের কথা আজো স্মৃতি পটে অম্লান হয়ে আছে । প্রশিক্ষণ সংক্রান্ত ব্যাপারে বলা চলে সারা বুলগেরিয়া ঘোরার সুযোগ মিলেছিলো । অবশ্য মিলেছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সৌজন্যই । এক কথায় বললে অত্যুক্তি হবে না সমগ্র দেশটির উন্নয়ন আমার চোখে একই রূপ মনে হয়েছে । রাজধানী সোফিয়া নামের সার্থকতা বহণ করে চলেছে । সমগ্র শহর সুন্দর পরিচ্ছন্ন ,মাঝে মাঝে আকাশচুম্বী অট্টালিকা,প্রশস্ত রাস্তাঘাট,বৃক্ষরাজিতে ভরপুর আর মাঝে মধ্যে বিভিন্ন জাতের গোলাপের সম্ভার । সমগ্র শহর এক অপরূপ দৃশ্য বুকে করে দাড়িয়ে আছে । সত্যি বেড়ানোর এক অপূর্ব মনোরম পরিবেশ যা উপভোগই বটে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now