বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দেরি হয়ে গেছে মানে?
*আপনি ইমরুলকে বাতিল করে দিয়েছিলেন,এই জন্যে আমি আবার অন্য পার্টির সঙ্গে কথা ফাইনাল করেছি । উট পার্টি ।
*উট পার্টি মানে?
*উটের জকি হিসেবে যারা বাচ্চা নিয়ে যায় । পার্টি হিসেবে এরা ভালো । গুড পেমেন্ট । পেমেন্টে কোনো গন্ডগোল করে না ।
*আপনাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেয়া যায়,এটা জানেন? আপনি বিরাট ক্রিমিন্যাল ।
*তা ঠিক ।
*আমার কাছে ক্ষমতা থাকলে প্রকাশ্য রাজপথে আপনাকে গুলি করে মারতাম । হাসছেন কেন?আমি হাসির কোনো কথা বলছি না । আই মিন ইট । যান,জুতা নিয়ে আসুন ।
*জুতা দেবেন কিনা ভেবে দেখুন । ইমরুলকে তো আর আপনারা রাখতে পারছেন না । খামাখা কিছু টাকা খরচ করবেন । দেখা যাবে আপনার দেয়া জুতা পরে সে উটের পিঠে বসল ।
*জুতা আনতে বলছি আনুন । বোতাম আনতে আবার যেন ভূলে যাবেন না ।
*নতুন এক জোড়া জুতা ,শার্টের বোতাম,দুটা বিশাল বেলুন কিনে হোটেলে ফিরে দেখি বাথটাব ভর্তি পানিতে ইমরুল ঝাপাঝাপি করছে । ইমরুলের পাশে রাগত মুখে কোমরে হাত দিয়ে আসমা ম্যাডাম দাড়িয়ে আছেন । তিনি একাই কথা বলে যাচ্ছেন-ইমরুল,দুষ্টু ছেলে,এইসব কী করছ? বাথটাবের পানি খাচ্ছ ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now