বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পাকিস্তান ভ্রমণ

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X আয়তন-৭৯৬১০১ কিঃ মিঃ,লোক সংখ্যা-১৪.৯১ কোটি,ঘনত্ব-১৮৭ জন,রাজধানী ইসলামাবাদ । যদিও বাংলাদেশের জন্মের পূর্বে দুই অংশ পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একই সাথে গ্রথিত ছিলো । তবুও বিদেশে পড়াশুনার শেষে দেশে ফেরার পথে দু দুবার করাচী এবং লাহোরে স্বল্পকালের জন্য বেড়ানোর সুযোগ হয়েছিলো । করাচী শহরে গিয়ে উঠেছিলাম একটি হোটেলে । অবশ্য প্লেন থেকেই নীচে করাচী শহরের সুন্দর অবয়ন নজরে এসেছিল । ট্যাক্সিতে করেই ঘুরেছিলাম কারণ কিছু বিদেশী পয়সা তখনও পকেটে ছিলো । শহরে প্রশস্ত রাস্তা,একতলা,বহুতল বিশিষ্ট দালান কোঠা । হরেক রকমের গাড়ীর বাহার আবার মাঝে মধ্যে বস্তীর চিন্হ যে চোখে পড়েনি তাও নয় । তবে সব চাইতে আকর্ষনীয় ছিলো করাচীতে অবস্থিত খ্যাতনামা সাগর সৈকত । মাঝে মধ্যে পুরাতন এবং নতুন গজিয়ে ওঠা বৃক্ষরাজি শহরের শোভা আরোবর্ধন করেছিলো । সব মিলে মিশে করাচী শহর ভালোই লেগেছিলো । ঐতিহ্যবাহী অনেক ঐতিহাসিক ঘটনাবহুল শহর লাহোর । পুরাতন স্মৃতি বুকে নিয়ে দাড়িয়ে থাকলেও আধুনিকতায় ছোয়াচে শহরটি হয়েছে সমৃদ্ধ । লাহোরের সালিমার গার্ডেনের খ্যাতি সারা বিশ্বজোড়া বলা চলে । নানান জাত ও নানানান রংয়ের ফুলে সুসজ্জিত ও সুরভিত ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৩৭ জন


এ জাতীয় গল্প

→ পাকিস্তান ভ্রমণ ২ শেষ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now