বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিশ্ববিদ্যালয়ের সমগ্র এলাকায় নানান জাতের বৃক্ষরাজি আর ফুলে সুসজ্জিত ও সুরভিত অপূর্ব সে দৃশ্য । ধাপে ধাপে সিড়ি নেমেছে ক্যাম্পাস হতে নীচের দিকে এবং গিয়ে মিলেছে সাগর সৈকত সত্যি সে কি অপরূপ দৃশ্য । এই সিড়ি বেয়েই আমিও অনেক দিন সাগর সৈকতে বেড়াতে বেরিয়েছিলাম আর অবাক ও মুগ্ধ হয়েছি । ভূমধ্য সাগর তীরে মধ্যপ্রাচ্যের স্বর্গভূমি এই বৈরুতে বিশ্বের খ্যাতনামা সাগর সৈকত তারই তীর ঘেষে সুন্দর সুন্দর হোটেল রেস্তোরা পাশ দিয়ে বিভিন্ন রংয়ের ফুলে সজ্জিত বাগান,নীলাভ জলরাশি,আর তার ঢেউ এর নাচুনি,দূর নীলিমায় সুর্য মামার বিদায় লগ্নে পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে মিলিয়ে যাওয়ার দৃশ্য,সুন্দরী ললনা,আর কপোত কপোতীদের অর্ধ উলঙ্গ অবস্থায় সূর্যস্নান সত্যি সে অপরূপ দৃশ্য আজো মানসপটে চির জাগরুক হয়ে আছে । এ ছাড়াও সাগর বক্ষে ভাসমান ছোট বড় জাহাজ আর রণতরীর বহরও বিদ্যমান ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now