বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আয়তন-১০,৩৯৯ বঃ কিঃ,লোক সংখ্যা-০.৪২,ঘনত্ব-৪০৪ জন, রাজধানী বৈরুত ।
ভুমধ্য সাগরের তীরে অবস্থিত এককালের মধ্যপ্রাচের স্বর্গরাজ্য লেবাননের রাজধানী বৈরুতে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সৌভাগ্য হয়েছিল । প্যান এ্যামের দ্বিতল জাম্বো জেট যখন সেই স্বর্গরাজ্য বৈরুতের উপর আকাশের নীচে তাকিয়ে মনে হয়েছিলো ছোটবেলা বইয়ের পাতায় পড়া পাতালপুরীর রাজকন্যার দেশের কাহিনী । বৈরুত বিমান বন্দর বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি বিভিন্ন দেশের প্লেন এসে অবতরণ করেছে । দূর থেকে দেখে মনে হলো কোন বিমান বাহিনীর মহড়া হবে বোধ করি । ট্যাক্সি করে সোজা আমেরিকান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে উঠে পড়লাম । ক্যাম্পাসে প্রবেশ করে মনে হলো কোন অঙ্গরাজ্যে গিয়ে উঠেছি বুঝি । মধ্যপ্রাচ্যের প্রাচীনতম নামকরা বিশ্ববিদ্যালয় ভূমধ্য সাগরের তীর ঘেষে অবস্থিত সমগ্র এলাকা এক দুবার একটানা হাটলে সর্বাঙ্গে ব্যথা উপশমের তৈল মালিশ ছাড়া উপায় থাকতোনা । এত বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় শতেক খানেক একতলা হতে শুরু করে বহুতল বিশিষ্ট দালান কোঠা আবার কমপক্ষে নীচতলা মাটির নীচে অবস্থান । সত্যি বিস্ময়করই বটে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now