বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আয়তনঃ ১৪৭১৭৯,লোকসংখ্যাঃ ২.৫২,ঘনত্বঃ ১৭১ জন,রাজধানী কাঠমুন্ডু ।
ছোট বেলা বই পুস্তকে পড়েছিলাম হিমালয় পর্বত মাউন্ট এভারেষ্ট সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আর জেনেছিলাম বিজয়কারী নিউজিল্যান্ড তেনজিং হিলারীর নাম । পুস্তকের পাতায় পাড়া হিমালয় পর্বত হতে বরফ গলিত হয়ে নীচুতে এসে প্রবাহমান নদীতে পরিণত হয় । সেই বিশ্ববিখ্যাত হিমালয়ের দেশ নেপালে আর তার খ্যাতনামা শহর "কাঠমুন্ডু" বিদেশী পর্যটকদের আকর্ষনীয় স্থান, সেই কাঠমুন্ডুতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল । তখন অবশ্য আজকের মত সরাসরি প্লেন যোগাযোগ ছিল না । তাই ভারত হয়েই যেতে হয়েছিলো । প্লেনের উপর থেকেই শুধু ছোট বড় পর্বতমালা আর সাদা কালো মেঘের আনাগোনাই নজরে এসেছিলো । মনে হয়েছিলো কাঠমুন্ডু শহর বুঝি হিমালয় পর্বত দিয়েই ঘেরা । তাই অনেক কৌতুহল নিয়েই কাঠমুন্ডু শহরে উঠলাম ।
সুন্দর এবং বেশ বড়ই বিমান বন্দর কিন্তু অবাক হয়েছিলাম একটা ব্যাপারে । চারদিকে লোকজন ছিল ঠিকই তবে সব নিরব বলা চলে চুপচাপ । তবে নেপালী অনেক ছাত্রের সাথে আমার পরিচিতি ঘটেছিলো ,বৈরুত,আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তাই তাদের সম্পর্কে জানবার সুযোগও পেয়েছিলাম । ওরা শান্ত,শিষ্ট,বিনয়ী এবং সদালাপি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now