বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ে যখন নবম-দশম শ্রেণীতে পড়ি তখনকার কথা । আমি বেশি বেশি কবিতা লিখতাম যার জন্য আমাকে সবাই কবি বলে ডাকত । আমার কবিতা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী সবাই পড়ত । আমার আরেকটা বিশেষ গুণ ছিলো -- যে কেউ যেকোনো বিষয়ে লিখতে বললে -ঝটপট লিখে ফেলতাম। আমাদের সাইন্সের ক্লাসের বৃষ্টি নামের মেয়েটিও বলল, তাকে নিয়ে একটি কবিতা লিখতে। আমিও ঝটপট লিখলাম ---
-----বৃষ্টি-----
বৃষ্টি তুমি মিষ্টি ভারী
দৃষ্টি তোমার যেন মায়া,
আমি তাকালে অকালে পেকে;
যাইগো হয়ে ব্যাকা।।
চুলে তোমার ঢেউ তুলে হায়,
যেন প্রেমের নদী ;
ওহে বৃষ্টি ভিজিয়ে দাও
তুমি আকাশ থেকে নাম যদি।।
☺
বৃষ্টি তো মহাখুশি।। এরকম সবাইকেই সাদামনে কাদাহীন ভাবে লিখে দিতাম। তাছাড়া আমি ছন্দ লিখতেও পারতাম । কিন্তু এটা আমি সবাইকে দিতাম না । আমার আলাদা ডায়েরী ছিল । ডায়েরীতে কবিতা আর গল্প ছিল । ছন্দগুলো আমি আলাদা কাগজে লিখে রাখতাম । একদিন রাতে আরও কিছু ছন্দ লিখে ডায়েরির ভেতরে রেখে ব্যাগে তুলে রাখলাম । পড়ের দিন যখন স্কুলে গেলাম । তখন বিরতির সময় কমার্সের ছাত্রী সুমিতা আমাকে ডাকল । আমি বললাম কি হয়েছে?
ও বলল,তোমার ডায়েরীটা দিবে?
আমি বললাম,পরে নিয়ে নিও । ও বলল,এখন দাও পরে সময় থাকবে না । তাছাড়া মনেও থাকবে না । রিকুয়েস্ট ফেলে রাখতে পারলাম না । তাই ব্যাগ থেকে বের করে দিয়ে দিলাম । আমাদের ক্লাসের মেয়েরা দেখছিল । আর সুমিতাকে বলল,কিরে কবির কাছে কি নিতে এসেছিস? ও বলল,কবিতা ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now