বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি যখন খুব ছোট

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমি যখন খুব ছোট ১৩/১৪ বছর বয়স হবে হয়তো আমার,,তখন থেকে আমার ইচ্ছা ছিলো আমি প্রেম করব,,আমার কল্পনায় ছিলো যে মেয়েটার সাথে আমি প্রেম করব সে দেখতে আহামরি সুন্দরি না হলে ও চলবে তবে তার মুখে অবশ্যয় মায়াবী ভাব থাকতেই হবে,মেয়েটার চোঁখ কথা বলতে হবে যে চোঁখের ভাষা শুধু আমিই বুঝব,,তার হাঁসিতে এক অদ্ভুত ভালো লাগা থাকতে হবে যেটা শুধু আমার জন্য,যে হাঁসির দিকে তাকিয়ে আমি হাজারো ঝড়ের মাঝে ও সুখ খুঁজে নেয়ার শক্তি পাব,,,,তার কন্ঠটা হবে একদম অন্য রকম যেনো শিল্পীর গানের মতো সুন্দর,,,,। , উপরের ভাবনা গুলি ছিলো আমার প্রেম নিয়ে বুঝতে শেখার প্রথম প্রথম এর চিন্তা,তার পর আমার বয়স যখন ১৫/১৬ বছর হলো তখন তো একটা প্রেম করব এরকম একটা ব্যাপার আমার স্বপ্ন হয়ে গিয়েছিলো আমি শুধু প্রেমের চিন্তায় থেমে ছিলাম না প্রেম করে পালিয়ে বিয়ে করব মনে মনে এরকম একটা সাহসী চিন্তা আর সিদ্ধান্ত ও নিয়ে ফেলেছিলাম,,,,। , ১৩-১৬ বছর বয়সের সময় শুধু প্রেম নিয়ে ভাবতে আর কিছুটা বুঝতে শিখেছিলাম তবে সে গুলি শুধু আমার মধ্যেই ছিলো,,কিন্তু যখন আমার বয়স ১৭ + হলো তখন ২/৪ টা প্রেমের সুযোগ হলো,সুযোগ বললে ভুল হবে কারণ তখন কোন প্রেমের প্রস্তাব আসেনি আমার জন্য কিন্তু আমি যদি তখন কোন মেয়ের পিছে ঘুরতাম ঘুরতে ঘুরতে হয়তো সুযোগ পেতাম বা ২/১ টা প্রেম করতে পারতাম,আমার স্বপ্ন বা অনেক দিনের লালিত ইচ্ছা পূরনের সম্ভাবনাময় সুযোগ পেয়ে ও আমি প্রেমের জন্য চেষ্টা করিনি,কারণ আমি মানুষটা খুব বেশি ভীতু প্রকৃতির না হলে ও তখন প্রেমের ক্ষেত্রে আমার মধ্যে অজানা এক আতংকের সৃষ্টি হয়,,,,,,আতংক বা ভয়ের কারণটা না হয় আজ নাই বলি,,না থাক বলি না বলতে পারলে লিখতে বসেছি কেনো হুম,,,,,, ওই বয়সে আমার চোঁখের সামনে দেখেছি সম্পর্ক প্রেম বা ছেলে মেয়েদের বন্ধুক্ত যায় হোক এই ব্যাপার গুলিকে নিয়ে তারা খেলতো, দেখতাম একটা মেয়ে আজ কারো সাথে কথা বলছে তো দুদিন পর অন্য আরেকটা ছেলে,আবার তার পরেরদিন অন্য আরেকটা ছেলে,, আবার অনেক ছেলেকে দেখেছিলাম যে আজ এক মেয়ে তো কাল অন্য মেয়ে,, ব্যাপারটা তখন আমার কাছে ভালো লাগেনি,আর সত্যি বলতে কি আমি ছোট বেলাতে ছিলাম খুব সাধারণ অন্য ছেলেদের মতো চুলে কার্লার/ স্পাইক বা রঙ,,,, হাতে কানে নানান রকমের জিনিষ বা মাজার নিচে প্যান্ট পড়ে গেঞ্জি উঁচুতে তুলে ভাব মারা আমার পক্ষে সম্ভব ছিলো না,,,,আর তখন দেখতাম মেয়েদের ওরকম ভাবওয়ালা ছেলেদেরকে বেশি পছন্দ আর তাই কারো খেলার খেলনা হয়ে নিজেকে ভাঙতে চাইনি,বা কাউকে খেলনা বানিয়ে তার মন নিয়ে খেলতে চাইনি,,,,(যদি ও তখন আমার অন্যের খেলনা হবার সম্ভাবনাই বেশি ছিলো,,) , আমার বয়স যখন ২১ এর কাছাকাছি তখন আমি পড়ালেখার পাট চুকিয়ে বিজনেস শুরু করি,,আমার বিজনেস শুরু করা নিজের +ফ্যামিলির ইচ্ছায়,,কারণ আমার কোনদিন ইচ্ছা ছিলোনা অন্যের অধিনে কিছু করার তাই একটু তাড়াতাড়িই শেষ আর শুরু,,,,। , আমার বিজনেসের বয়স তখন হবে কতো হয়তো ৬/৭ মাস,তখন আমাদের পারিবারিক পরিচিত একজনের মেয়ের সাথে বিয়ের প্রস্তাব আসে আমার জন্য,,কথাটা শুনে হেঁসে আমি দ্বিতীয়বার না ভেবেই না করে দিই,বিজনেস এর ১ বয়স বছর হবার আগে আমি প্রেমের সুযোগ পেয়েছিলাম বেশ কিছু,আমার প্রেমের পিছে ছোটা লাগেনি সে এসেছিলো নিজে থেকেই,তখন ও আমি প্রেম গুলিকে না বলে দিই হাঁসতে হাঁসতে,,,,অনেকে হয়তো ভাবছেন যে-যে ছেলেটার জীবনের শুরু থেকে ইচ্ছা আর স্বপ্ন ছিলো প্রেম করাবার সে কিনা আসতে চাওয়া প্রেমে ও না করে দেই,,কি সাংঘাতিক ব্যাপার তাই না,,? , ব্যাপারটা আমার চেনা আর আমাকে নিয়ে জানা অনেকের কাছে সাংঘাতিক মনে হলে ও আমার কাছে সাধারণ মনে হয়েছে কারণ যখন প্রেম আমার কাছে আসতে চেয়েছে তখন আমি তার প্রতি আগ্রহ হারিয়েছি অনেক আগেই,বলতে পারেন নোংরা প্রেম ভালোবাসার প্রতি ঘৃণা গুলিই প্রেমের প্রতি আমার আগ্রহ হারিয়ে ফেলার কারণ ,আর একটা কারণ আছে সেটা একপ্রকার নেশার মতো কাজ করেছে আমার কাছে, যেমন আমার জন্য জীবনে প্রথমবার যখন কোন মেয়ে পক্ষের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসে তখন যে আমার ভিতর কি এক অদ্ভুত ভালোলাগা কাজ করেছিলো তা শুধু আমিই জানি,,আমার ২/৩ বছরের বিজনেস লাইফে আমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে অনেকবার প্রতিবারই আমার ভিতর ভালোলাগা কাজ করেছে প্রথমবারের মতোই,হাঁসতে হাঁসতে না করাতে ও আছে এক ভালো লাগা,, অনেকে ভাবতে পারেন আমি ব্যাপারটিতে অহংকার বা অবহেলা করেছি কিন্তু না প্রতিবারই আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলেছি আমার লক্ষ্যের কথা আর তা তারা খুব ভালো ভাবে বুঝেছে ,,,,। , কথায় আছে অল্পবয়সে বুদ্ধি নাকি অল্পই থাকে তাই তো ছোট থাকতে ওইসব অদ্ভুত চিন্তা ছিলো আমার,,আমি যদি তখন প্রেম বা কোন মেয়ের পিছে ছুটতাম বা কোন মেয়েকে ভালোলাগা বা ভালোবাসার পর তার কাছ থেকে কষ্ট পেয়ে প্রতারিত হতাম তাহলে হয়তো আল্লাহ্‌র রহমতে আমার আজকের এই সুন্দর বর্তমান থেকে সুন্দর একটা ভবিষ্যৎ এর আশা করতে পারতাম না,,,, বদলে যাওয়া আমি বদলে যেতে যেতে আর তার মাঝেই পাওয়া সুযোগ কাজে লাগিয়ে অনেক গুলি প্রেম করতে পারতাম বা পারি,, সেগুলি হয়তো আমার ক্ষনিকের আনন্দ পাবার উপলক্ষ্য হতো,কিন্তু তখন হয়তো আমার ভালোলাগার জন্য অনেকে কষ্ট পেতো আর ভাঙতো তার পবিত্র মনটা,মন নিয়ে খেলতে বা কারো আবেগের শিকার আমি হতে চাই না,,কারণ পৃথীবিতে অল্প সময়ের খুশির জন্য আমি সারাজীবনের জন্য অপরাধী হতে পারব না,,,,। , (উপরের লেখা কথা গুলা সত্যি,আমার জানা মতে লেখা সুন্দর বা ভালো ভাবে ফুটিয়ে তোলার জন্য ও কোন লাইনে মিথ্যার আশ্রয় নিয়ে কিছু লিখিনি,,সবটাই আমার বাস্তব জীবন থেকে,,,,আর কথা গুলি সবার সাথে শেয়ার করার সব থেকে বড় কারণ হচ্ছে - প্রেম প্রেম করে তার পিছে না ছুটে তার থেকে সে সময় টুকু নিজের জন্য খরচ করলে হয়তো ভবিষ্যৎ এ ভালো কিছু পাওয়ার আশা করা যায়,,) , লেখক #Mahedi_hasan


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now