বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চিঠি ---- রাকিব হাসান

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X চিঠি ---- রাকিব হাসান। ফাহিম, ক্ষমা করো আমায়। খাকি পোষাকের বৃদ্ধ ডাকপিয়ন চাচা তোমার হাতে যখন এই অগোছালো কাঁপা কাঁপা হাতে লেখা চিঠিটা তুলে দেবে তার অনেক আগেই হয়তো চাঁদের পালকিটা এসে যাবে আমাকে নিয়ে যেতে-এক অচেনা শহরে। যেখানে তুমি থাকবেনা, তোমার চশমা গলে তাকিয়ে থাকা ড্যাবড্যাব চোখদুটো থাকবেনা। সে শহরে জ্যোছনা গলা আলো থাকেনা, থাকেনা বর্ষার বৃষ্টিতে কদম ফুলের বায়না। সে যে অন্ধকারের শহর ফাহিম! সে যে নিষ্ঠুরতার শহর! সে শহরেই চিরকালের বাসিন্দা হতে যাচ্ছি আমি একাকী- তোমাকে ছাড়া। কত্তো স্বপ্ন ছিলো আমাদের-তোমার মনে আছে ফাহিম? ছোট্ট একটা সংসার হবে আমাদের-একটা ছোট্ট পরী থাকবে আমাদের। আমার ইচ্ছে ছিলো রাজপুত্র থাকবে আমাদের একটা, আর তোমার ইচ্ছে ছিলো আমাদের রাজকন্যা থাকবে। যে পরীটা তার ছোট্ট ছোট্ট আঙুলের হাতে আমাদের ধরে রাখবে-শক্ত করে। কত্ত ইচ্ছে ছিলো আমার- তোমার রোদগলা জানালার পাশে বসে বৃষ্টি দেখবো দুজনে। আমার তীব্র আপত্তি সত্ত্বেও তুমি জোড় করেই ভিজবে- আমাকে নিয়ে। কোন এক পূর্ণিমা তিথিতে দুজনে হিমু হবো। খালি পায়ে হেঁটে জোছনাবিলাস করবো এই পিচ ঢালা শহরে। তুমি তো জানতেই এসব- জানতে না?? তা হলে কেন আমাকে তোমার করতে পারলে না? হাহা..আমার জীবনটাই হয়তো এমন। ভাগ্যদেবীর পুতুল। আচ্ছা বলতে পারো তুমি-কেন এমন হয়? আর যদি এমনই হবে তাহলে কেনো স্বপ্ন দেখানো। কেনো মিথ্যে মিথ্যে গল্প বলা। কেনো মিথ্যে আশার বানী শোনানো? না না তোমাকে দোষ দিচ্ছি না একটুও। সে শক্তি আমার নেই। এতো বড় অপরাধ আমি করতেও পারবো না কখনো। এই জানো?? তোমাকে না অনেক ভালবাসি। অনেক। বাবা-মা আমার অমতেই বিয়ে ঠিক করে ফেললো। তোমার কথা বলেছিলাম তাঁদের। হাহা..আমাদের সমাজ সংস্কার! জানোই তো সব তুমি। আচ্ছা টাকাই কি সব বলো? ভালবাসার কি কোনই মূল্য নেই এই শহরে? তুমি তো সারাজীবনই আর বেকার থাকবে না। আর কটা দিন কি আমাদের সময় দেওয়া যেতো না? হয়তো আমাদের ছোট্ট সংসারটায় হয়তো আর্থিক অনটন থাকতো। হয়তো টাকার অভাবে আমাদের অল্প কিছু স্বপ্ন পূরণ হতো না। হয়তো আমাকে তুমি ডায়মন্ড রিঙ দিতে পারতে না। অথচ তোমার ভালবেসে দেওয়া বেলি ফুলের মালাটাতেই যে আমি ঢের খুশি হই-এই সত্যটা কেনো আমাদের সমাজ মেনে নিতে পারে না?? বলতে পারো তুমি? ভালবাসায় মোড়ানো শুধু 'তুমি'টাকে নিয়েই তো আমি দিব্যি বেঁচে থাকতে পারতাম। ক্ষমা করো আমায় ফাহিম। তোমাকে না জানিয়েই ছুটি নিয়েছি আমি-চিরকালের ছুটি। আর শোনো- ভালবাসি তোমাকে। এতোগুলা...এতোগুলা...­। ভালো থেকো। ইতি, তোমার নীরা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now